রাজ্যে পালাবদলের পর থেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়ছেন তৃণমূলের নেতা-কর্মীরা। গণনাকেন্দ্রে রাজ চক্রবর্তীর গায়ে কাদা ছোঁড়ার ঘটনা ঘটেছে। দেবকে লক্ষ্য করে উঠেছে চোর স্লোগান। এবার বিমানে হেনস্তার শিকার কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। তাঁকে দেখামাত্রই চোর স্লোগান তুললেন সহযাত্রীরা। স্লোগান উঠল, “পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর।”
এই বিষয়ে আরও খবর
ছাব্বিশের নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই তৃণমূলের বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদগার করছে আমজনতা। তৃণমূল ঘনিষ্ঠ বহু খ্যাতনামাও দল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছেন। গণনার দিন ফলাফল স্পষ্ট হতেই বহু প্রার্থীকে দেখে চোর স্লোগান তুলেছে আমজনতা। দেব-যাকে একনজর দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা চড়া রোদে অপেক্ষা করতেন অনুরাগীরা, তাঁর উদ্দেশ্যেও উঠেছে চোর স্লোগান। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কার্যত টিশার্টে মুখ ঢেকেছেন সুপারস্টার। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের ঘটনা ঘটেই চলেছে।
এসবের মাঝে শুক্রবার বিমানে সফর করছিলেন কৃষ্ণনগরের সাংসদ। যাচ্ছিলেন দিল্লি। বিমানে তাঁকে দেখা মাত্রই আসন ছেড়ে উঠে দাঁড়ান সহযাত্রী। তোলেন চোর স্লোগান। বলা হয়, “পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর।” স্বাভাবিকভাবেই চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। আসনে বসে পড়েন মহুয়া। বিমান সেবিকারা গিয়ে আয়ত্তে আনে পরিস্থিতি। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
রাখির দিনে কিনে নয়, নিজের হাতে বানিয়ে ভাইকে খাওয়ান মিষ্টি, রইল ৫ সহজ রেসিপি
-
‘দেশটা ধর্মশালা নয়, থাকবেন শুধু নাগরিকরাই’, উন্নত ভারতের ব্লু প্রিন্ট দিয়ে হুঙ্কার অমিত শাহর
-
খরচ মাত্র ৮০০ টাকা! পুজোয় বাড়ছে টয় ট্রেনের সংখ্যা, পর্যটকদের জন্য থাকছে বড় আকর্ষণও
-
বাংলাদেশে অবাধে ঘুরছে ভারতের ‘মোস্ট ওয়ান্টেড জঙ্গি’! আল কায়দার চাঁইকে নিয়ে চাঞ্চল্য দাবি হাসিনাপুত্রের
-
ব্যাঙ্কে ঢুকেছে ৩ হাজার, ‘অন্নপূর্ণা’দের বাড়িতে ‘গর্বিত প্রাপক’ স্টিকার সাঁটলেন মন্ত্রী শংকর



