CPM

ভোট পেতে ঈশ্বর শরণে, গলায় মালা, রামনবমীতে রাম মন্দিরে শিলিগুড়ির সিপিএম প্রার্থী!

ভোটের প্রচার যেন বড় বালাই! নির্বাচনী প্রচারে বেরিয়ে গলায় পড়লেন মালা। সটান রামমন্দিরে গিয়ে হাতজোড় করে প্রণাম! রামনবমীর দিন এমনই ভূমিকায় দেখা গেল শিলিগুড়ির বাম সমর্থিত সিপিএম প্রার্থী শরদিন্দু চক্রবর্তীকে। এই বিষয় জানাজানি হতে শোরগোল ছড়িয়েছে এলাকায়।

Advertisement
অভ্রবরণ চট্টোপাধ্যায়
অভ্রবরণ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: মার্চ ২৭, ২০২৬, ১৮:৪৯

options
link
ভোট পেতে ঈশ্বর শরণে, গলায় মালা, রামনবমীতে রাম মন্দিরে শিলিগুড়ির সিপিএম প্রার্থী!
মন্দিরে সিপিএম প্রার্থী। নিজস্ব চিত্র

ভোটের প্রচার যেন বড় বালাই! নির্বাচনী প্রচারে বেরিয়ে গলায় পড়লেন মালা। সটান রামমন্দিরে গিয়ে হাতজোড় করে প্রণাম! রামনবমীর দিন এমনই ভূমিকায় দেখা গেল শিলিগুড়ির বাম সমর্থিত সিপিএম প্রার্থী শরদিন্দু চক্রবর্তীকে। এই বিষয় জানাজানি হতে শোরগোল ছড়িয়েছে এলাকায়। প্রসঙ্গত, মতুয়া ভোট পাওয়ার লক্ষ্যে বনগাঁ-গাইঘাটা ঠাকুরবাড়িতে সম্প্রতি গিয়েছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, দলের তরুণ তুর্কি মীনাক্ষী মুখোপাধ্যায়কে!

Advertisement

নির্বাচনের প্রচারে বেরিয়ে বিভিন্ন ধর্মস্থানে যেতে দেখা যায় একাধিক দলের প্রার্থীকে। প্রার্থনার পাশাপাশি জনসংযোগের লক্ষ্যও প্রার্থীদের। কিন্তু মন্দির, ধর্মীয় স্থানগুলিতে অতীতে প্রচারের সময় কোনও সিপিএম, বামপ্রার্থীকে যেতে দেখা যায় না। কিন্তু এবার সেই ছকভাঙা ছবি দেখা গেল শিলিগুড়ির সিপিএম প্রার্থীর প্রচারে। আজ, শুক্রবার রামনবমী উপলক্ষ্যে বিজেপির তরফে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচার দেখা যায়। শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেব প্রচারে বেরিয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়েছেন। তবে ওই কেন্দ্রের সিপিএম প্রার্থীর ভূমিকা নিয়ে চর্চা বিভিন্ন মহলে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন প্রচারে বেরিয়ে সিপিএম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী খালপাড়া অগ্রসেন রোডের রামমন্দিরে গিয়েছিলেন। নমস্কারও করেন। পরে গলায় মালা পরে মন্দির থেকে তাঁকে বেরিয়ে আসতে দেখা যায়! তাহলে কি ভোট বৈতরণী পার হতে ধর্মের দিকে ঝুঁকছে সিপিএম? সেই প্রশ্ন উঠেছে। যদিও সিপিএম প্রার্থী এই অভিযোগ মানতে নারাজ। তাঁর কথায়, “সব জায়গায় যাব। ধর্মীয় ভেদাভেদ করি না। আমরা ধর্মের বিরোধী নই। কারও উপর নাস্তিকতা চাপিয়ে দিইনি।” এছাড়াও তিনি বলেন, “ধর্মের নামে প্রতিদিন যেভাবে হিংসা ছড়ানো হচ্ছে, তার বিরুদ্ধে সিপিএম ছিল, থাকবে।” এদিন প্রার্থীর সঙ্গে প্রচারে বেরিয়েছিলেন এলাকার সিপিএম নেতা প্রসূন মজুমদার, তুফান ভট্টাচার্য-সহ অনেক কর্মী।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.