Srijato Bandyopadhyay

‘খবরটা ভুয়ো নয়’, কমিশনের দাবি উড়িয়ে আর কী জানালেন শ্রীজাত?

ছাব্বিশের বিধানসভা ভোটের প্রাক্কালে বুধসকালে শ্রীজাতর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার খবর প্রকাশ্যে আসতেই কমিশনের বিরুদ্ধে তোপ দেগে সরব হয়েছিল বাংলার ওয়াকিবহাল মহল। তবে খানিক পরেই কমিশন জানায়, ‘এই খবর ভুয়ো।’

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ১৮:৫৯

options
link
‘খবরটা ভুয়ো নয়’, কমিশনের দাবি উড়িয়ে আর কী জানালেন শ্রীজাত?
শর্তসাপেক্ষে আগাম জামিন পেলেন শ্রীজাত

কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijato Bandyopadhyay) বিরুদ্ধে আদৌ জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। তা নিয়ে সকাল থেকে তোলপাড়। কমিশনের দাবি যে খবর রটেছে তা ভুয়ো। চাপানউতোরের মাঝে তাঁর বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে সংশয় দূর করলেন শ্রীজাত।

Advertisement

শ্রীজাত সাফ জানান, “আমার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। খবরটা ভুয়ো নয়, একশো ভাগ সত্যি। আপাতত এটুকুই। বাকি কথা পরে হবে।”

সোশাল মিডিয়া পোস্টে শ্রীজাত সাফ জানান, “আমার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। খবরটা ভুয়ো নয়, একশো ভাগ সত্যি। আপাতত এটুকুই। বাকি কথা পরে হবে।”

Advertisement

Advertisement

ছাব্বিশের বিধানসভা ভোটের (West Bengal Assembly Election) প্রাক্কালে বুধসকালে শ্রীজাতর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার খবর প্রকাশ্যে আসতেই কমিশনের বিরুদ্ধে তোপ দেগে সরব হয়েছিল বাংলার ওয়াকিবহাল মহল। তবে খানিক পরেই কমিশন জানায়, ‘এই খবর ভুয়ো।’ কিন্তু এরপর আরও একটি ব্যাখ্যা দিয়েছে ওয়াকিবহাল মহল। ভোটের আগে যাদের বিরুদ্ধে অপরাধমূলক মামলা রয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে। শ্রীজাতর বিরুদ্ধে পুরনো মামলা থাকায় সেই পরোয়ানাই প্রকাশ্যে আনা হয়েছে।

বলে রাখা ভালো, বছর কয়েক আগে শ্রীজাতের লেখা ‘অভিশাপ’ কবিতাটি নিয়েই নাকি জোর বিতর্ক! যার জেরে এর আগে ফেসবুক থেকে তাঁর কবিতা তুলে নেওয়া, এমনকী কবিকে প্রাণে মারার হুমকি থেকে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ তুলে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ, এফআইআর – বাদ যায়নি কিছুই! এর আগে ২০১৯ সালের লোকসভা ভোটের আগে ধর্মীয় ভাবাবাগে আঘাতের অভিযোগে কৃষ্ণনগর আদালতে মামলা দায়ের হয়েছিল শ্রীজাতর বিরুদ্ধে। আবার এদিকে, শ্রীজাতর (Srijato Bandyopadhyay) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ‘ভুয়ো’ খবর ছড়িয়ে পড়ায় বিড়ম্বনায় পড়তে হয়েছে মুখ্যমন্ত্রীকেও। বুধবার জনসভা থেকে তিনি বলেন, ‘‘সকাল থেকে ফোন আর মেসেজে পাগল হয়ে যাচ্ছি। শ্রীজাতকে নাকি কেউ ফোন করে বলেছে, আপনার বাড়িতে পুলিশ যাচ্ছে, আপনাকে গ্রেপ্তার করা হবে। আমি সঙ্গে সঙ্গে ওঁকে ফোন করলাম। ব্যাপারটা কী? এসব কী হচ্ছে? পুলিশ তো এখন আমার হাতে নেই। আমাকে চেনেই না। বিজেপিকে চেনে এখন। আমি অ্যালার্ট করে বলছি, পরে কিন্তু এখানেই আপনাদের কাজ করতে হবে।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.