ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন তথা এসআইআর নিয়ে ফের বেলাগাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর হুঁশিয়ারি, এখনও প্রচুর মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। তাঁর কথায়, “ভোটার তালিকার বদ রক্ত বেরিয়ে গিয়েছে। ব্রেকফাস্টে নাম বাদ গিয়েছে ৫৮ লক্ষ, লাঞ্চে নাম বাদ গেছে ৬০ লক্ষ, এখনও ডিনার হয়নি। বিকেলে চা খেতে খেতে চলে গেছে ১৪ লাখ। এখনও পর্যন্ত বাদ গিয়েছে ৭৯ লক্ষের নাম।” এই পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু দাবি করেন, আসন্ন নির্বাচনে জিতে রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপিই। ছাব্বিশে ১৭৭-র কম আসন তাঁরা পাবেন না। তাঁর আরও হুঁশিয়ারি, একুশের নির্বাচনের পরে বিজেপি কর্মী সমর্থকদের উপর অত্যাচারের হিসাব হবে। শুভেন্দুর কথায়, “সবকা হিসাব হোগা (সবার হিসাব হবে)।” পাশাপাশি যে সব বিজেপি কর্মী জেল খেটেছেন তাঁদের সংগ্রামী ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
আরও পড়ুন:
“ভোটার তালিকার বদ রক্ত বেরিয়ে গিয়েছে। ব্রেকফাস্টে নাম বাদ গিয়েছে ৫৮ লক্ষ, লাঞ্চে নাম বাদ গেছে ৬০ লক্ষ, এখনও ডিনার হয়নি। বিকেলে চা খেতে খেতে চলে গেছে ১৪ লাখ। এখনও পর্যন্ত বাদ গিয়েছে ৭৯ লক্ষের নাম।”
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারকে আক্রমণ করে শুভেন্দু জানান, রাজ্যে বিশ্বকর্মা প্রকল্প চালু করতে দেওয়া হয়নি। উজ্জ্বলা প্রকল্প থেকেও বঞ্চিত পশ্চিমবঙ্গের মানুষ। কেন্দ্রের একাধিক প্রকল্প এখানে বাস্তবায়িত হতে দেওয়া হচ্ছে না বলেও তোপ দাগেন বিরোধী দলনেতা। তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতি করার অভিযোগ তুলেছেন তিনি।
একুশের নির্বাচনের পর বিজেপির কর্মী সমর্থকদের উপর অত্যাচারের হিসাব হবে বলে এদিন হুঁশিয়ারি দেন শুভেন্দু। পাশাপাশি যাঁদের নামে মিথ্যা মামলা হয়েছে, বিজেপি সরকার ক্ষমতায় এলে সব মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। আর যে সকল বিজেপি কর্মী জেল খেটেছেন তাঁদের মাসে ৫ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেন শুভেন্দু।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
-
রাত ১২ অবধি ভাইয়ের সঙ্গে আড্ডা, সকালে উদ্ধার দেহ! আশিসের পরিণতিতে স্তম্ভিত আত্মীয়-পরিজনেরা
-
এবার জারদারির মুখে ‘অখণ্ড ভারত’, স্বাধীনতা দিবসে হিন্দুদের নিয়ে বড় বার্তা পাক প্রেসিডেন্টের
-
ফের টাকার পাহাড়-উদ্ধার ৮০০ গ্রাম সোনা! গ্রেপ্তার অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সায়গল
-
ভারী খাবারে পেট ফেঁপে যায়? ‘ডায়জেস্টিভ টি’-তে মিলবে সমাধান, জানাচ্ছেন সোহা আলি খান