বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসাবে ইনিংস শুরু শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী হওয়ার পর সোমবার প্রথমবার নবান্নে পা রাখলেন তিনি। নতুন মুখ্যমন্ত্রীকে এদিন ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সোমবারই প্রথম ক্যাবিনেট বৈঠক করবেন তিনি। এদিন মোট তিনটি বৈঠক করার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দুর।
এই বিষয়ে আরও খবর

এর আগে এদিন সকালে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সকাল সাড়ে নটা নাগাদ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়ি যান। ফুলমালায় তাঁকে স্বাগত জানান স্থানীয়রা। এরপর শমীককে সঙ্গে নিয়ে একই গাড়িতে রাজ্য বিজেপি কার্যালয়ে যান শুভেন্দু। তাঁকে স্বাগত জানাতে সেজে ওঠে সল্টলেকের দলীয় কার্যালয়। ফুল, বরণডালায় রাজ্য বিজেপি দপ্তরে তাঁকে বরণ করে নেওয়া হয়। ২০৭টি পদ্মের মালায় তাঁকে বরণ করা হয়। কুলো হাতে শুভেন্দুকে অভ্যর্থনা জানান মহিলারা। এখানে একপ্রস্থ সাংগঠনিক বৈঠক সারেন শুভেন্দু।

সাংগঠনিক বৈঠক সেরে নবান্নে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। এরপর ১৪ তলায় নিজের দপ্তরে পৌঁছন নতুন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে নবান্নে পৌঁছে গিয়েছেন নবনির্বাচিত ৫ মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনীয়া এবং নিশীথ প্রামাণিক। আজই নতুন বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক।

জানা গিয়েছে, এদিন নবান্নে তিনটি প্রশাসনিক বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। প্রথমে সচিবদের সঙ্গে, পরে জেলাশাসক এবং বিকেলে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার-সহ রাজ্যের বিভিন্ন জোনের উচ্চপদস্থ আধিকারিকরা।
এর আগে রবিবার নবান্নের নিরাপত্তা ব্যবস্থা রবিবার খতিয়ে দেখে কলকাতা ও হাওড়া পুলিশ। কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ এবং হাওড়ার অখিলেশ চতুর্বেদী পৌঁছে যান নবান্নে। সঙ্গে ছিলেন পুলিশের বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকও। প্রথমেই দুই সিপি-র নেতৃত্বে নবান্ন চত্বর খতিয়ে দেখে পুলিশ। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর নিরাপত্তা কীরকম থাকবে, যেখানে তিনি বৈঠক করবেন সেই সভাঘরের নিরাপত্তা কেমন, তা সরেজমিনে খতিয়ে দেখা হয়। পরে নবান্নের সভাঘরে নিরাপত্তা সংক্রান্ত জরুরি বৈঠকও সারেন পুলিশ আধিকারিকরা।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব



