আগামী বৃহস্পতিবার, ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন (Bengal Election 2026)। ভোট রয়েছে উত্তরবঙ্গ-সহ রাজ্যের ১৫২টি আসনে। তার মধ্যে রয়েছে ‘হাইভোল্টেজ’ নন্দীগ্রামও। একেবারে ভোটের মুখে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নন্দীগ্রামের বিজেপি নেতার সঙ্গে এক মহিলার অশালীন চ্যাট ভাইরাল হতেই চাপে পড়ে গিয়েছে গেরুয়া শিবির। বিষয়টি সামনে আসতেই ধিক্কার জানিয়েছেন জেলার বুদ্ধিজীবী মহল।
এই বিষয়ে আরও খবর
জানা গিয়েছে, তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি প্রলয় পাল। তাঁর বিরুদ্ধেই এক মহিলার সঙ্গে অশালীন চ্যাট করার অভিযোগ। আর সেই ভিডিও ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একদিকে মহিলার সঙ্গে ফোনে প্রলয় পাল কথা বলছেন আর অপরদিকে চ্যাট বক্সে অশালীন ছবি পাঠাচ্ছেন।
তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি প্রলয় পাল। তাঁর বিরুদ্ধেই এক মহিলার সঙ্গে অশালীন চ্যাট করার অভিযোগ। আর সেই ভিডিও ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’।
যদিও ভোটের (Bengal Election 2026) মুখে এগুলো তৃণমূলের চক্রান্ত বলে বিজেপির দাবি। এ বিষয়ে রাজ্য তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন বলেন, “বিজেপি মহিলা বিদ্বেষী এটা বারবার প্রমাণিত হয়েছে। এবার নন্দীগ্রামের বিজেপি নেতা তথা তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি প্রলয় পাল যিনি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এবং অমিত শাহর সঙ্গে ছবিতে দেখা গিয়েছে তাঁর অশালীন ভিডিও ভাইরাল হয়েছে। যা একটি ন্যক্কারজনক ঘটনা। যাঁরা মহিলাদের সঙ্গে এমন অশালীন আচরণ করেন তাঁদের বিধানসভা নির্বাচনে মানুষ যোগ্য জবাব দিয়ে দেবে।”
এদিকে বিজেপি নেতা প্রলয় পালের বক্তব্য, “আমায় বদনাম করার চেষ্টা হচ্ছে। আসলে প্রচার করছে।” এমন কোনও ঘটনা ঘটেনি বলেই দাবি বিজেপি নেতার। তবে ভোটের মুখে সমাজমাধ্যমে বিজেপি নেতার ভাইরাল ভিডিও ঘিরে রীতিমতো ‘প্রলয়’ নন্দীগ্রামে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
হিন্দুদের বঞ্চিত করে মুসলমানদের সংরক্ষণ! বাম-তৃণমূলের ‘ভুল শোধরাতে’ জোড়া ওবিসি বিল বিধানসভায়
-
আর্থিক বেনিয়ম-সংগঠনের চাপ! সকাল থেকে বন্ধ ২৩৯ রুটের বাস, নাকাল যাত্রীরা
-
দুঃস্বপ্নের দুবাই! জন্মদিন উদযাপন করতে গিয়ে গুরুতর অসুস্থ, হাসপাতালে জ্যাসমিন
-
সরকারি নির্দেশ অমান্য করে টিউশনে ‘চাপ’ শিক্ষকের, কলকাতার স্কুলে অভিভাবক বিক্ষোভে ধুন্ধুমার
-
‘নকআউট পর্যায়ে শুরু হবে আসল লড়াই’, প্রত্যাবর্তনের বার্তা দিলেন রোনাল্ডো



