Swapna Barman

রেলের ‘নো ডিউস’ সার্টিফিকেটে কাটল ফাঁড়া, মনোনয়ন জমায় বাধা রইল না স্বপ্নার

এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মণকে রাজগঞ্জ থেকে প্রার্থী করেছে তৃণমূল। চাকরিরত অবস্থায় রাজনৈতিক সভায় যোগ দেওয়ায় স্বপ্নার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনে রেল।

Advertisement
শান্তনু কর
শান্তনু কর

শেষ আপডেট: মার্চ ৩১, ২০২৬, ১৯:৩৯

options
link
রেলের ‘নো ডিউস’ সার্টিফিকেটে কাটল ফাঁড়া, মনোনয়ন জমায় বাধা রইল না স্বপ্নার
তৃণমূল ভবনে দলের পতাকা হাতে স্বপ্না বর্মন। ফাইল ছবি
সৌজন্য: সোশাল মিডিয়া।

মনোনয়ন জমার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না স্বপ্না বর্মনে (Swapna Barman)। কারণ, রেলের তরফে অবশেষে ‘নো ডিউস’ সার্টিফিকেট পেলেন এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট। সোমবার তাঁকে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইনস্পেক্টর পদ থেকে বরখাস্ত করা হয় তাঁকে।

Advertisement

২০২০ সালের রেলের আলিপুরদুয়ার ডিভিশনের স্টাফ এন্ড ওয়েলফেয়ার ইনস্পেকটর হিসেবে চাকরিতে যোগ দেন এশিয়াডে সোনা জয়ী স্বপ্না বর্মন। গত ১৬ মার্চ স্বপ্না বর্মন রেলের চাকরি ছাড়ার জন্য আবেদন জমা করেন। এরই মধ্যে গত ৯ মার্চ রাজনৈতিক সভায় যোগ দেওয়ায় স্বপ্নার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনে রেল। ভারতীয় রেলের তরফে ইস্তফা মঞ্জুর করে এনওসি না দেওয়ায় মনোনয়ন পত্র জমা দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই আশঙ্কায় জলপাইগুড়িতে কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেন স্বপ্না। তাঁর বক্তব্য, ১৬ মার্চ ইস্তফাপত্র জমা দিলেও সেই সময় তা মঞ্জুর করেনি রেল। কলকাতা হাই কোর্ট তাঁকে ফের ইস্তফাপত্র জমা দিতে বলে। এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে রেলকে ইস্তফা বিবেচনার নির্দেশ দেয় হাই কোর্ট। অবশেষে সোমবার রেলের পক্ষ থেকে তাঁকে ‘নো ডিউস’ সার্টিফিকেট দেওয়া হয়। স্বপ্নার আইনজীবী নিলয় চক্রবর্তী সেকথা জানান। রেলের আইনজীবী ডেপুটি সলিসিটর জেনারেল সুদীপ্ত মজুমদার বলেন, “স্বপ্না রেলের কাছে ভুল স্বীকার করে চিঠি দেওয়ার পর চাকরি থেকে বরখাস্ত করা হয়। তাঁকে ‘নো ডিউস’ সার্টিফিকেট দেওয়া হয়েছে।”

Advertisement

তার ফলে আর প্রার্থী হিসাবে মনোনয়ন জমার ক্ষেত্রে কোনও বাধা রইল না স্বপ্না বর্মনের। এবার রাজগঞ্জ থেকে তাঁকে প্রার্থী হিসাবে বেছে নিয়েছে তৃণমূল। আগামী বুধবার স্বপ্নার প্রচারে রাজগঞ্জে  সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভাস্থলের প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। স্বপ্না বলেন, “নো ডিউস সার্টিফিকেট পেয়ে গিয়েছি। তাই আর প্রার্থী হতে কোনও বাধা নেই। তাই পুরোদমে প্রচার করছি।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.