দ্বিতীয় দফা ভোটে কিছুটা অশান্তির সাক্ষী থেকেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কয়েকটি কেন্দ্র। এর মধ্যে ফলতা, ডায়মন্ড হারবার, মগরাহাট পশ্চিমে ভোট চলাকালীন সংঘর্ষ, গন্ডগোল হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে শনিবার ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমের ১৫ টি কেন্দ্রে পুনর্নির্বাচন হয়েছে। কিন্তু ফলতায় পুনরায় ভোট হয়নি এখনও। এনিয়ে পৃথক পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। এই কেন্দ্রের দিকে বাড়তি নজর রয়েছে। এখানে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে ফলতা থেকে তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার সন্ধ্যায় ফলতা থানার পুলিশ আতিবুর রহমান, হাবিব শেখ, হাবিব মোল্লা নামে তিনজনকে জালে এনেছে। এছাড়া পঞ্চায়েত প্রধান-সহ দু’জনের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। সূত্রের খবর, তাঁরা দু’জনই ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের ঘনিষ্ঠ।
আরও পড়ুন:
ফলতায় ভোটের পরও ভোটারদের বাড়ি গিয়ে হুমকির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হল। একইসঙ্গে এফআইআর দায়ের হয়েছে বঙ্গনগরের পঞ্চায়েত প্রধান ইশরাফিল চকদার ও তাঁর সহযোগী সুজাউদ্দিন শেখের বিরুদ্ধে।কমিশনের দাবি, অশান্তির নেপথ্যে মূল ষড়যন্ত্রী ইশরাফিল ও সুজাউদ্দিনকে দ্রুত গ্রেপ্তার করা না হলে পুলিশের বিরুদ্ধেই পদক্ষেপ করা হবে।
ভোটের দিন ফলতার একাধিক বুথ থেকে অনিয়মের অভিযোগ উঠেছে। কোথাও ইভিএমে বিজেপির প্রতীক টেপ দিয়ে আটকানো, কোথাও অল্প সময়ের জন্য হলেও বুথে ভিড়, বুথের বাইরে রাজনৈতিক সংঘর্ষ, ভোটারদের ভয় দেখানোর মতো অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে। এমনকী অভিযোগ উঠেছে খোদ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধেও। সেসব খতিয়ে দেখে পুনর্নির্বাচন নিয়ে এখনও সিদ্ধান্ত গ্রহণ করে উঠতে পারেনি কমিশন। তবে ভোট পরবর্তী হিংসা নিয়ে সতর্ক পুলিশ। ফলতায় ভোটের পরও ভোটারদের বাড়ি গিয়ে হুমকির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হল। একইসঙ্গে এফআইআর দায়ের হয়েছে বঙ্গনগরের পঞ্চায়েত প্রধান ইশরাফিল চকদার ও তাঁর সহযোগী সুজাউদ্দিন শেখের বিরুদ্ধে।
কমিশনের দাবি, অশান্তির নেপথ্যে মূল ষড়যন্ত্রী ইশরাফিল ও সুজাউদ্দিনকে দ্রুত গ্রেপ্তার করা না হলে পুলিশের বিরুদ্ধেই পদক্ষেপ করা হবে। এই মুহূর্তে এই দু’জন পলাতক। তাই আতিবুর ও হাবিব মোল্লা, হাবিব শেখকে জালে এনে তাঁদের খোঁজ শুরু করেছে পুলিশ। রবিবার ধৃতদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইতে পারে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আসন পুনর্বিন্যাস হতে দেব না’, তামিলনাড়ু বিধানসভায় প্রস্তাব পেশ বিজয় সরকারের
-
গ্রেপ্তারির ২ মাসেই সব মামলায় জামিন স্বরূপ বিশ্বাসের, জেলমুক্তি কবে?
-
জিতুর বন্ধু সেজে টাকার দাবি, অশালীন প্রস্তাব! সতর্ক করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পর্দার সত্যজিতের
-
নতুন বউয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন প্রাক্তন স্বামী! দেখেই ‘রহস্যময়’ বার্তা উর্মিলার
-
এসিএল টু-র যুদ্ধে আল-আরবির বিরুদ্ধে ভরসা রশিদ-র্যামিরেজ, কেমন হবে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ?