Bengal Election 2026

টার্গেট লক্ষ পদযুগল, প্রচারে ১৫ হাজার মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম তৃণমূল প্রার্থীর!

এই অভিনব প্রচার কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলছে। প্রার্থী জানিয়েছেন, প্রচারে তিনি মানুষের ভালোবাসা পাচ্ছেন।

Advertisement
দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ১৮:০৭

options
link
টার্গেট লক্ষ পদযুগল, প্রচারে ১৫ হাজার মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম তৃণমূল প্রার্থীর!
পায়ে হাত দিয়ে প্রণাম করছেন তৃণমূল প্রার্থী।

নিজের বিধানসভা এলাকায় কমপক্ষে এক লাখ গুরুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করার টার্গেট নিয়েছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশরাম দাস। প্রার্থীর দাবি, ইতিমধ্যেই তিনি বাড়ি বাড়ি গিয়ে ১৫ হাজার মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন। এই অভিনব প্রচার কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলছে। প্রার্থী জানিয়েছেন, প্রচারে তিনি মানুষের ভালোবাসা পাচ্ছেন। এই নির্বাচনে এক লাখের বেশি ভোটে (Bengal Election 2026) তিনি জিতবেন বলে আশাবাদী পরেশরাম।

Advertisement

নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করতেই প্রতিটি রাজনৈতিক দল জোরকদমে প্রচারে নেমে পড়েছে। প্রচার শুরু হয়েছে ক্যানিং পশ্চিম বিধানসভা এলাকাতেও। গতবারের নির্বাচনেও এই আসনে জয়লাভ করে বিধায়ক হয়েছিলেন পরেশরাম। এবছরও তাঁর উপরেই ভরসা রেখেছে দল। প্রতিটি রাজনৈতিক দল বিভিন্ন ইস্যু নিয়ে যখন প্রচারে ব্যস্ত তখন অভিনব পন্থা অবলম্বন করে প্রচার করছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশরাম দাস। এই বিধানসভা এলাকার প্রতিটি পঞ্চায়েতের প্রত্যেক বুথে তিনি নিজে উপস্থিত হয়ে প্রচার পর্ব চালাচ্ছেন। সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে আশীর্বাদ নিচ্ছেন তিনি। পাশাপাশি দিচ্ছেন পাশে থাকার বার্তা। আগামী দিনে আরও বেশি উন্নয়ণ করার জন্য মানুষের আশীর্বাদ চাইছেন পরেশরাম।
নির্বাচনী প্রচার পর্ব প্রসঙ্গে পরেশরাম দাস জানিয়েছেন, “বিগত দিনে মানুষের পাশে এবং সঙ্গে ছিলাম। ২৪ ঘণ্টা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে রেখেছিলাম। আগামীদিনের উন্নয়ণের জন্য আবারও মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছি। তাঁদের আশীর্বাদ পাচ্ছি। ইতিমধ্যে ১৫ হাজার বৃদ্ধ-বৃদ্ধা, বাবা-মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছি। তাঁরা বুকভরা ভালোবাসা দিয়ে আশীর্বাদ করেছেন। তবে আমার বিধানসভা এলাকায় কমপক্ষে এক লাখ মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম নিবেদন করার ইচ্ছা রয়েছে। সেটাই হবে আমার আগামী দিনের সাফল্য। শুধু আমি একা নই, রাজ্যের ২৫০-এর বেশি আসনে জোড়া ফুল ফুটবে। রাজ্যের সর্বত্র সবুজ আবির উড়বে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.