West Bengal Assembly Election

মেদিনীপুরে পুলিশ ‘পক্ষপাতদুষ্ট’, ৫০০ তৃণমূলকর্মী গ্রেপ্তার! বলছেন প্রাক্তন নগরপাল রাজীব

আদর্শ নির্বাচনী বিধি লাগু হওয়ার পর থেকে একের পর এক পুলিশ আধিকারিককে বদলি করেছে নির্বাচন কমিশন। নিজেদের পছন্দমতো আধিকারিক নিযুক্ত করা হয়েছে। তা নিয়ে আগেও একাধিকবার ক্ষোভপ্রকাশ করেছে তৃণমূল। অভিযোগের জল গড়িয়েছিল আদালতেও।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ২০:৫৫

options
link
মেদিনীপুরে পুলিশ ‘পক্ষপাতদুষ্ট’, ৫০০ তৃণমূলকর্মী গ্রেপ্তার! বলছেন প্রাক্তন নগরপাল রাজীব
সিইও দপ্তরে শশী পাঁজা, রাজীব কুমার ও শুভাশিস দাস। নিজস্ব চিত্র

আদর্শ নির্বাচনী বিধি লাগু হওয়ার পর থেকে একের পর এক পুলিশ আধিকারিককে বদলি করেছে নির্বাচন কমিশন। নিজেদের পছন্দমতো আধিকারিক নিযুক্ত করা হয়েছে। তা নিয়ে আগেও একাধিকবার ক্ষোভপ্রকাশ করেছে তৃণমূল। অভিযোগের জল গড়িয়েছিল আদালতেও। সেই তৃণমূলই এবার পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সিইও মনোজকুমার আগরওয়ালের দ্বারস্থ। দুই মেদিনীপুরে বিজেপির হয়ে পুলিশ কাজ করছে, এমনই অভিযোগ জানিয়েছেন শশী পাঁজা, রাজীব কুমার এবং শুভাশিস দাসেরা।

Advertisement

শশী পাঁজা বলেন, “পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কর্মীদের হেনস্তা, হুমকি দেওয়া হচ্ছে। অরাজকতার পরিস্থিতি তৈরি করা হয়েছে। অভিযোগ জানাচ্ছি। পুলিশ কোনও পদক্ষেপ করছে না। অথচ পুলিশকে যখন বিজেপি কর্মীরা অভিযোগ জানাচ্ছে পদক্ষেপ করা হচ্ছে। পক্ষপাতিত্বর অভিযোগ করা হয়েছে। যে অভিযোগ জমা পড়েছে, সেগুলিতে পুলিশের তরফে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা দেখা হোক।”

শশী পাঁজা বলেন, “পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কর্মীদের হেনস্তা, হুমকি দেওয়া হচ্ছে। অরাজকতার পরিস্থিতি তৈরি করা হয়েছে। অভিযোগ জানাচ্ছি। পুলিশ কোনও পদক্ষেপ করছে না। অথচ পুলিশকে যখন বিজেপি কর্মীরা অভিযোগ জানাচ্ছে পদক্ষেপ করা হচ্ছে। পক্ষপাতিত্বর অভিযোগ করা হয়েছে। যে অভিযোগ জমা পড়েছে, সেগুলিতে পুলিশের তরফে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা দেখা হোক।” তৃণমূল প্রার্থী শুভাশিস দাসের দাবি, এখনও পর্যন্ত মেদিনীপুরের অন্তত ৫০০ তৃণমূল কর্মী পুলিশের জালে। পুলিশ পক্ষপাতিত্ব করছে। প্রাক্তন নগরপাল তথা রাজ্যসভার সাংসদ রাজীব কুমারের গলাও একই অভিযোগের সুর। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তিনি।

Advertisement

এদিন পুলিশ বদলি, বাহিনী মোতায়েন ইস্য়ুতে হুগলির হরিপালের সভা থেকে নির্বাচন কমিশনকে আরও একবার তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, “সাঁজোয়া গাড়ি। ২ লক্ষ সেন্ট্রাল ফোর্স এনেছে। বাইরে থেকে পুলিশ এনেছো। এখানের সকলকে সরিয়ে দিয়েছো। কয়েকটা দালালকে উকুন বাছার মতো করে বসিয়েছো। কী দুঃসাহস!” তৃণমূলনেত্রীর দাবি, ইতিমধ্যেই নাকি মেদিনীপুরে অরাজকতার পরিবেশ তৈরির চেষ্টা করছে শুভেন্দু অধিকারী। একাধিক এলাকায় ইচ্ছাকৃতভাবে পথ অবরোধ করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর। যদিও গেরুয়া শিবিরের তরফে এই প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.