West Bengal Elections 2026

প্রচারে নুসরত-কোয়েল, থাকবেন কুণাল-প্রতীকরা! দ্বিতীয় দফায় তারকা প্রচারকের তালিকা তৃণমূলের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী-সহ নাম রয়েছে ৪০ জনের।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ১২:৫৮

options
link
প্রচারে নুসরত-কোয়েল, থাকবেন কুণাল-প্রতীকরা! দ্বিতীয় দফায় তারকা প্রচারকের তালিকা তৃণমূলের
দ্বিতীয় দফার ভোটে প্রচার করবেন তাঁরা।

দ্বিতীয় দফার ভোটে (West Bengal Elections 2026) তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), দলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), রাজ্য সভাপতি সুব্রত বক্সী-সহ নাম রয়েছে ৪০ জনের। দ্বিতীয় দফার ভোটে ১৪২টি বিধানসভা জুড়ে প্রচার করবেন তাঁরা। তালিকায় নাম থাকা বেশ কয়েকজন ‘তারকা প্রচারক’ ছাব্বিশের নির্বাচনে নিজেরাও প্রার্থী হয়েছেন।

Advertisement

সবথেকে বেশি নজর কেড়েছেন নুসরত জাহান। বসিরহাটের প্রাক্তন সাংসদ নুসরতকে গত লোকসভা নির্বাচনে প্রার্থী করেনি তৃণমূল। এই সময়কালে তাঁকে তৃণমূলের হয়ে খুব একটা বেশি দেখা যেত না। এবার দ্বিতীয় দফার তারকা প্রচারক হিসাবে নুসরতকে কাজে লাগাবে দল।

বুধবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ‘তারকা প্রচারক’দের নাম জানিয়েছে তৃণমূল। ‘তারকা প্রচারক’ হিসাবে নজর কেড়েছে বেশ কিছু নাম। যেমন কোয়েল মল্লিক, নুসরত জাহান, অনুব্রত মণ্ডল, প্রতীক উর রহমান। উল্লেখ্য, কোয়েল মল্লিক এখন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। প্রতীক উর রহমান সিপিএম ছেড়ে শাসকদলে যোগ দিয়েছেন। অনুব্রত রাজনীতে পরিচিত নাম। সবথেকে বেশি নজর কেড়েছেন নুসরত জাহান। বসিরহাটের প্রাক্তন সাংসদ নুসরতকে গত লোকসভা নির্বাচনে প্রার্থী করেনি তৃণমূল। এই সময়কালে তাঁকে তৃণমূলের হয়ে খুব একটা বেশি দেখা যেত না। এবার দ্বিতীয় দফায় ‘তারকা প্রচারক’ হিসাবে নুসরতকে কাজে লাগাবে দল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই নামগুলি ছাড়াও তালিকায় রয়েছে, ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শশী পাঁজা, অরূপ বিশ্বাস, বীরবাহা হাঁসদা, পার্থ ভৌমিক, সায়নী ঘোষ, মমতা ঠাকুরের মতো হেভিওয়েট রাজনৈতিক নেতাদের নাম। যাঁরা প্রচারে নামবেন। অনেকে আবার নিজেরাও প্রার্থী।

Advertisement

এছাড়াও সেলিব্রেটিদের মধ্যে রয়েছেন দেব, জুন মালিয়া, রাজ চক্রবর্তী, অদিতি মুন্সী, রচনা বন্দ্যোপাধ্যায়, ইউসুফ পাঠান, বাবুল সুপ্রিয়দের নাম। তবে এঁরা প্রত্যেকেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। কেউ লোকসভার সাংসদ, কেউ রাজ্যসভায় দলের প্রতিনিধিত্ব করেন। কেউ কেউ বিদায়ী বিধায়ক। এই নামগুলোর মধ্যে দু’জন এবার ফের প্রার্থী হয়েছেন (রাজ ও অদিতি) । সব মিলিয়ে সেলিব্রেটি ও হেভিওয়েট রাজনৈতিক নেতাদের সংমিশ্রণে তারকা প্রচারকদের তালিকা তৈরি করেছে তৃণমূল।

উল্লেখ্য, রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Elections 2026) এবার দু’দফায়। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল।  দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। ইতিমধ্যেই প্রথম দফার ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আগামিকাল বৃহস্পতিবার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.