West Bengal Assembly Election 2026

‘মোটা ভাই, জবাব চাই’, শাহের পালটা ‘জনতার দরবারে’ চার্জশিট তৃণমূলের

১৫ পাতার চার্জশিট পেশ করে ব্রাত্য বসু, মহুয়া মৈত্ররা স্বরাষ্ট্রমন্ত্রীর আনা প্রতিটি অভিযোগ কার্যত নস্যাৎ করে দিয়েছেন।

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০২৬, ১৪:০০

options
link
‘মোটা ভাই, জবাব চাই’, শাহের পালটা ‘জনতার দরবারে’ চার্জশিট তৃণমূলের
অমিত শাহের পালটা তৃণমূলের চার্জশিট। শনিবার, তৃণমূল ভবনে।

ভোটযুদ্ধের আগে প্রচারে সরগরম বঙ্গ। শনিবার কলকাতায় বসে তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাতে শাসক শিবিরের বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে সীমান্তে অনুপ্রবেশ, জনবিন্যাস বদল-সহ একাধিক ইস্যুতে আক্রমণ করেছেন। বিকেলেই ‘শাহী’ চার্জশিটের পালটা তৃণমূলের তরফেও চার্জশিট পেশ করা হল।

Advertisement

‘মোটা ভাই, জবাব চাই’ নামে ১৫ পাতার চার্জশিট পেশ করে ব্রাত্য বসু, মহুয়া মৈত্ররা স্বরাষ্ট্রমন্ত্রীর আনা প্রতিটি অভিযোগ কার্যত নস্যাৎ করে দিয়েছেন। ব্রাত্য বসুর কথায়, ”এসআইআর আপনাদের (বিজেপি) চক্রান্ত। তৃণমূলের কফিনে পেরেক ঠুকতে চাইছেন, আমরা ওই পেরেক উপড়ে নেব। আপনি (অমিত শাহ) চার্জশিটে যা যা দিয়েছেন, তার উত্তর আমরা রেডি করেছি।”

Advertisement
অমিত শাহর চার্জশিটের পালটা কার্টুনে খোঁচা তৃণমূলের।

শনিবার তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকের শুরুতেই ব্রাত্য বসু, মহুয়া মৈত্র, কীর্তি আজাদরা অমিত শাহকে পালটা দিতে গিয়ে নারী নিরাপত্তাকে ইস্যু করেন। ব্রাত্য বসুর স্পষ্ট বক্তব্য, ”আপনাদের রাজ্যগুলোয় নারীসুরক্ষার হাল কী? মহারাষ্ট্র, রাজস্থান। মণিপুর নিয়ে কিছু বলেন না কেন? উন্নাও, হাথরসে কী ঘটেছে? ধর্ষকদের মালা পরিয়ে আনেন আপনারা। ব্রিজভূষণদের মতো লোককে আপনারা ছাড় দেন। আপনাদের মুখে নারী সুরক্ষার কথা মানায় না।”

Advertisement

শাহর ‘অনুপ্রবেশকারী’ অভিযোগ নিয়ে ব্রাত্যর উত্তর, ”আমরা ভয়ে আছি। কবে আবার দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণ, সংসদে জঙ্গি হামলা, পহেলগাঁও হবে। এসব ঘটনায় কারা ধরা পড়েছে, তাদের নাম প্রকাশ্যে আনছেন না কেন? বাংলার বেলায় শুধু অনুপ্রবেশকারী! বলছেন, ডেমোগ্রাফি নাকি পালটে যাচ্ছে। কী করলে ডেমোগ্রাফি ঠিক হবে? বাংলাকে কি গুজরাট করতে হবে?”

অমিত শাহকে জবাব দিতে পালটা কার্টুন তৃণমূলের। নিজস্ব ছবি

এসআইআর প্রসঙ্গে ব্রাত্যর জোরাল দাবি, ”এটা আপনাদের চক্রান্ত। তৃণমূলের কফিনে পেরেক ঠুকছেন, আমরা ওই পেরেক উপড়ে নেব। আপনি চার্জশিটে যা যা দিয়েছেন, তার উত্তর আমরা রেডি করেছি।” অমিত শাহর ৩৫ পাতার চার্জশিটের পালটা তৃণমূলের ‘মোটা ভাই, জবাব চাই’ নামে ১৫ পাতার চার্জশিটের জবাবই যথেষ্ট, মত শাসক শিবিরের। একনজরে দেখে নিন, বিজেপি ও তৃণমূলের চার্জশিটের তুলনা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.