বনগাঁ দক্ষিণ বিধানসভায় তৃণমূলের তফসিলি সেলের নির্বাচনী প্রচারের গাড়িতে হামলা! চলেছে গুলি। ভাঙচুর হয়েছে গাড়ি। আহত হয়েছেন দুই তৃণমূলকর্মী। বিজেপি প্রার্থী স্বপন মজুমদার নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। লাঠি, দা, কোদাল, হকি স্টিক দিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলে সরব তৃণমূল। পুলিশে অভিযোগ জানিয়েছে, শাসকদল। ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্য।
এই বিষয়ে আরও খবর
তৃণমূলের অভিযোগ গোপালনগর থানার অর্ন্তগত চৌতি এলাকায় প্রচার করছিল তফসিলি সেলের একটি গাড়ি। অভিযোগ সেই সময় গাড়ি লক্ষ্য করে হামলা চালায় বিজেপির প্রার্থী ও নেতাকর্মীরা। গাড়ির উপরে পিস্তল নিয়ে চড়াও হয়ে মারধর করা হয়েছে। আহত দুই তৃণমূলকর্মী। তাঁরা বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা বলেন, “গোপালনগর থানার চৈত্যি এলাকায়, বিজেপির কর্মীরা হামলা চালায়। সেই দলে ছিল বিজেপির প্রার্থী স্বপন মজুমদার। আমাদের দু’কর্মী আহত। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশে অভিযোগ জানিয়েছি, ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামব।”
অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পদ্ম প্রার্থী স্বপন মজুমদারের অভিযোগ, রাতে তিনি কর্মীদের নিয়ে বাড়ি ফিরছিলেন, সেই সময় তাঁর গাড়িতে ঢিল মারা হয়। তাঁদের কর্মীদের মারধর করে। স্বপন জানিয়েছেন, তিনিও প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর



