Ushasie Chakraborty

‘কুসুম কুসুম তোমার যুবনেতা নেই?’, প্রতীক উরের দলবদলের জল্পনায় তোপ ঊষসীর

শোনা যাচ্ছে, 'অভিমানী' প্রতীক উর রহমান তৃণমূলে যোগ দেবেন। ইতিমধ্যে নাকি এক সাংসদের সঙ্গে একাধিকবার এই বিষয়ে আলোচনা হয়েছে তাঁর। বহু 'আড্ডা'য় নাকি ওই সাংসদের সঙ্গে দেখা যাচ্ছে প্রতীক উরকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ২১:১৪

options
link
‘কুসুম কুসুম তোমার যুবনেতা নেই?’, প্রতীক উরের দলবদলের জল্পনায় তোপ ঊষসীর
প্রতীক উরের দলবদলের জল্পনায় তোপ ঊষসীর। ফাইল ছবি

সিপিএমে কোনও পদ নেই তাঁর। তবে বাম মনোভাবাপন্ন হিসাবে বহুল পরিচিত অভিনেত্রী ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty)। স্বাভাবিকভাবেই তাই দলের তরুণ তুর্কি প্রতীক উর রহমানের আচমকা ইস্তফা এবং দলবদলের জল্পনা যেন নাড়িয়ে দিয়েছে তাঁকে। এবার এই ইস্যুতে সরব ‘জুন আন্টি’। সোশাল মিডিয়া পোস্টে প্রতীক উরকে দিলেন খোঁচা। নাম না করে বিঁধলেন রাজ্যের শাসক শিবিরকেও।

Advertisement

অভিনেত্রীর প্রশ্ন, “শূন্য পাওয়া দল থেকে এত নেতা ধার নিতে হছে কেন? কুসুম কুসুম তোমার যুবনেতা নেই?”

প্রতীক উরের সরাসরি নাম নেননি ঊষসী। তবে সোশাল মিডিয়া পোস্টে এক জনৈক যুবনেতার কথা উল্লেখ করেছেন। তাঁকে হঠাৎ ‘পচে যেতে দেখে ভিতরটা কেমন খালি হয়ে যাচ্ছে’ বলে উল্লেখ করেছেন। ইতিমধ্যে প্রতীক উর রহমান দলের একাধিক নেতার বিরুদ্ধে উষ্মাপ্রকাশ করেছেন। যুবনেতার উদ্দেশে অভিনেত্রীর পরামর্শ, “নিজের পচনকে জাস্টিফাই করার জন্য পার্টির প্রতি অভিমান থাকা সত্ত্বেও যাঁরা নিরন্তর কাজ করে চলেছেন তাঁদের ঢাল না করাই ভালো।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শোনা যাচ্ছে, ‘অভিমানী’ প্রতীক উর রহমান তৃণমূলে যোগ দেবেন। ইতিমধ্যে নাকি এক সাংসদের সঙ্গে একাধিকবার এই বিষয়ে আলোচনা হয়েছে তাঁর। বহু ‘আড্ডা’য় নাকি ওই সাংসদের সঙ্গে দেখা যাচ্ছে প্রতীক উরকে।

শোনা যাচ্ছে, ‘অভিমানী’ প্রতীক উর রহমান তৃণমূলে যোগ দেবেন। ইতিমধ্যে নাকি এক সাংসদের সঙ্গে একাধিকবার এই বিষয়ে আলোচনা হয়েছে তাঁর। বহু ‘আড্ডা’য় নাকি ওই সাংসদের সঙ্গে দেখা যাচ্ছে প্রতীক উরকে। সোশাল মিডিয়া পোস্টের একেবারে শেষাংশে সেকথা উল্লেখ করেছেন ঊষসী। বিরোধীদের উদ্দেশে তাঁর একটাই প্রশ্ন, “শূন্য পাওয়া দল থেকে এত নেতা ধার নিতে হছে কেন? কুসুম কুসুম তোমার যুবনেতা নেই?” শুধু ঊষসী নন। এই প্রশ্ন অনেকের মনেই। প্রশ্ন উঠছে, সত্যি কি প্রতীক উর, দীপ্সিতা কিংবা সৃজনের মতো বাম যুবনেতাদের দল বদলে ভোটবাক্সে কোনও লাভ পাবে তৃণমূল? রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশের মতে, যুবনেতাদের দলত্যাগ করে শাসক শিবিরে যোগ দিলে বামেদের আত্মবিশ্বাস ভেঙে তছনছ হয়ে যাবে ঠিকই। তবে তা আলাদা করে তৃণমূলের ভোটবাক্সকে আরও শক্তিশালী করতে পারবে বলে মনে করছেন না অভিজ্ঞতা। তবে এসব প্রশ্নের জবাব দেবে সময়। এদিকে, এই জল্পনারও ‘ভালো দিক’ খুঁজে বের করেছেন ঊষসী। সেটি হল – আচমকা ‘শূন্য’ বাম এবং সেই দলের যুবনেতাদের প্রাসঙ্গিক হয়ে ওঠা।

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.