Yogi Adityanath

রক্তের বদলে স্বাধীনতার কথা বলেছিলেন স্বামীজি! মনীষীদের বাণী গুলিয়ে ফেললেন যোগী

পুরুলিয়ার জয়পুরে দলীয় প্রার্থী বিশ্বজিৎ মাহাতোর সমর্থনে যোগীর ভুল মন্তব্য নিয়ে তাঁকে কড়া ভাষায় তোপ দাগলেন মহুয়া।

Advertisement
সুমিত বিশ্বাস
সুমিত বিশ্বাস

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ১৮:৪২

options
link
রক্তের বদলে স্বাধীনতার কথা বলেছিলেন স্বামীজি! মনীষীদের বাণী গুলিয়ে ফেললেন যোগী
উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা রক্ষায় আরও এক ধাপ এগোল যোগী সরকার।

বাংলার ভোটপ্রচারে এতদিন ‘বুলডোজার’ হুমকি শোনা গিয়েছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গলায়। বিভিন্ন রাজ্যে প্রচারে গিয়ে তৃণমূলের ‘দুষ্কৃতীরাজ’ উপড়ে ফেলতে বুলডোজার চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তবে এবার তিনি মনীষীদের বাণী গুলিয়ে ফেললেন। সোমবার জয়পুরের সভা থেকে বলে ফেললেন, ”স্বামী বিবেকানন্দ বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব।” স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূল পালটা আক্রমণে নেমেছে। সাংসদ মহুয়া মৈত্র সোশাল মিডিয়া পোস্টে খোঁচা দিয়ে লিখেছেন, ‘বুলডোজার বুদ্ধি! উত্তরপ্রদেশে ফিরে ফান্টা ফান, বাংলাকে ছেড়ে দিন।’

Advertisement

এদিন জয়পুর বিধানসভার বামনিয়া মাঠে আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতোর ছেলে বিশ্বজিৎ মাহাতোর সমর্থনে নির্বাচনী জনসভা করতে এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। জয়পুরে এবার বিশ্বজিৎই বিজেপির প্রার্থী। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে চিরাচরিত ভঙ্গিতে ‘বুলডোজার’ হুমকি দেন। বলেন, ”তৃণমূলের যত গুন্ডা আছে, হুমকি দিচ্ছে, মনে রাখবেন ইউপির মত ওই মাফিয়াদের উপর বুলডোজার চলবে।” কিন্তু তারপরই বক্তব্যে বিভ্রাট ঘটে। যোগী বলে ফেলেন, ”স্বামী বিবেকানন্দ বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্বভাবতই তাঁর এই বেফাঁস মন্তব্যকে লুফে নিতে ছাড়েনি তৃণমূল। জেলার নেতা তথা রাজ্য তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতো থেকে সাংসদ, মন্ত্রী সকলেই এনিয়ে পালটা আক্রমণ শানিয়েছেন। শান্তিরাম মাহাতো বলেন, ”বহিরাগতরা ভোটের সময়ে ডেলি প্যাসেঞ্জারি করতেন। তাঁরা বাংলা সম্পর্কে কিছুই জানেন না। অধিকাংশই ভুল বলেন। এবার নেতাজি-স্বামীজির বাণী গুলিয়ে ফেললেন। এটা অত্যন্ত নিন্দনীয়।” বিদায়ী মন্ত্রী শশী পাঁজার কথায়, ”এই যে উনি বললেন, স্বামীজি নাকি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এটা কোন সংস্কৃতি? বাইরে থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা আসছেন আর এসব হাস্যকর কথা ছড়িয়ে যাচ্ছে।” সাংসদ মহুয়া মৈত্র এক্স হ্যান্ডল পোস্টে যোগীকে কটাক্ষের পর কটাক্ষ করেছেন। মহুয়ার সরস মন্তব্য,
‘বুলডোজার বুদ্ধি বলে কথা, একটু সত্যিটা জানুন! ওই কথাটা স্বামীজি নন, নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন। আপনি বরং উত্তরপ্রদেশে ফিরে ফান্টা ফান, বাংলাকে ছেড়ে দিন।’

Advertisement

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.