West Bengal Assembly Election

মোদির কনভয়ের সামনে রাস্তায় শুয়ে যুবকের প্রণাম! প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোচবিহারে জনসভা। সেই জনসভা আসার আগে রাস্তায় কনভয়ের সামনে শুয়ে মোদিকে প্রণাম। সেই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়াল। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। ধৃতের নাম অসীম সরকার। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয় ভেঙে কীভাবে ওই যুবক রাস্তায় চলে গিয়েছিলেন? সেই প্রশ্ন উঠেছে।

Advertisement
বিক্রম রায়
বিক্রম রায়

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ২২:৩৩

options
link
মোদির কনভয়ের সামনে রাস্তায় শুয়ে যুবকের প্রণাম! প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন
কনভয়ের সামনে শুয়ে যুবক।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোচবিহারে জনসভা। সেই জনসভা আসার আগে রাস্তায় কনভয়ের সামনে শুয়ে মোদিকে প্রণাম। সেই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়াল। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। ধৃতের নাম অসীম সরকার। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয় ভেঙে কীভাবে ওই যুবক রাস্তায় চলে গিয়েছিলেন? সেই প্রশ্ন উঠেছে। ধৃতের বাড়ি ফালাকাটা এলাকায়।

Advertisement

গতকাল, রবিবার উত্তরবঙ্গে ভোটের (West Bengal Assembly Election) প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। কোচবিহারে রাসমেলার ময়দানে তাঁর সভা ছিল। অসমে প্রচার শেষে বিমানে বাংলায় এসেছিলেন তিনি। কোচবিহার বিমানবন্দরে নেমে তিনি সড়কপথে রাসমেলার মাঠে গিয়েছিলেন। সূত্রের খবর, রবিবার দুপুরে মোদির কনভয় রাস্তা দিয়ে যাচ্ছিল। প্রধানমন্ত্রীকে দেখার জন্য রাস্তার দু’পাশে অসংখ্য সাধারণ মানুষ, বিজেপি কর্মী-সমর্থকরা দাঁড়িয়েছিলেন। রাস্তায় পুলিশের নিরাপত্তাও ছিল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হঠাৎ করে দেখা যায়, ভিড় থেকে এক যুবক রাস্তার মধ্যে লাফিয়ে যায়। কোনও কিছু বুঝে ওঠার আগেই রাস্তার উপর সটান শুয়ে পড়ে দু’হাত জোড় করে। ওই যুবকের বেশ কিছুটা দূরে তখনও রয়েছে মোদির কনভয়। ঘটনা দেখে রীতিমতো হতবাক হয়ে পড়েন সকলে। কনভয়ের এসপিজি ও পুলিশ কর্মীরা দ্রুত সেখানে ছুটে যায়। ওই যুবককে দ্রুত রাস্তা থেকে তুলে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই ঘটনায় প্রধানমন্ত্রীর কনভয় থমকে যায়নি। নির্বিঘ্নেই প্রধানমন্ত্রী পৌঁছে যান সভার মাঠে।

Advertisement

কিন্তু কীভাবে ওই যুবক নিরাপত্তা ভেঙে রাস্তায় চলে গেলেন? শুরুতেই পুলিশ কর্মীদের নজরে এল না কেন এই ঘটনা? সেই প্রশ্ন উঠেছে। কোতোয়ালি থানা সূত্রে জানা গিয়েছে, ওই যুবক বিজেপির কর্মী। বাড়ি ফালাকাটা এলাকায়। তিনি জেরায় জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কনভয় আসতে দেখে তিনি আবেগতাড়িত হয়ে পড়েছিলেন। সেজন্য আবেগতাড়িত হয়ে সষ্ঠাঙ্গ প্রণামের চেষ্টা করেছিলেন তিনি। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.