Mamata Banerjee

‘নিজে রাজ্যসভায় যেতে পারিনি, ওকে পাঠিয়েছিলাম’, মালতিপুরে ‘অকৃতজ্ঞ’ মৌসমকে আক্রমণ মমতার!

তৃণমূল ছেড়ে কংগ্রেসে ঘরওয়াপসি মৌসম বেনজির নুরের, মালতিপুরে তিনি দলের হয়ে প্রার্থীও হয়েছেন। মালতিপুরের সভামঞ্চ থেকে নাম না করে মৌসমকে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। "পলাতকদের মানুষ ক্ষমা করবেন না।" সেই কথাও তিনি বলেন।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৬, ১৭:৫৩

options
link
‘নিজে রাজ্যসভায় যেতে পারিনি, ওকে পাঠিয়েছিলাম’, মালতিপুরে ‘অকৃতজ্ঞ’ মৌসমকে আক্রমণ মমতার!
মালতিপুরে 'অকৃতজ্ঞ' মৌসমকে আক্রমণ মমতার!

তৃণমূল ছেড়ে কংগ্রেসে ঘরওয়াপসি মৌসম বেনজির নুরের, মালতিপুরে তিনি দলের হয়ে প্রার্থীও হয়েছেন। মালতিপুরের সভামঞ্চ থেকে নাম না করে মৌসমকে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। “পলাতকদের মানুষ ক্ষমা করবেন না।” সেই কথাও তিনি বলেন। “নিজে জীবনে রাজ্যসভায় যেতে পারিনি। ওকে পাঠিয়েছিলাম।” সেই কথাও বলতে শোনা যায় নেত্রীকে।

Advertisement

মালদহে নির্বাচনী প্রচারে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, শনিবার দুপুরে মালতিপুরে সভা করেন তিনি। তার আগে তিনি মানিকচকে সভা করেন। রাজনৈতিকভাবে মালতীপুর কংগ্রেসের শক্ত ঘাঁটি। শুধু তাই নয়, এবার ওই বিধানসভা কেন্দ্রে কংগ্রেস মৌসম বেনজির নুরকেই প্রার্থী করেছে। মৌসম এলাকায় প্রচারও করছেন। প্রসঙ্গত, মৌসম বেনজির নুর কিছুদিন আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন। তবে ভোটের আগে তিনি তৃণমূল কংগ্রেস ছাড়েন। রাজ্যসভার পদ থেকেও তিনি ইস্তফা দেন। কংগ্রেসে তাঁর ঘরওয়াপসি হয়। কংগ্রেস নেতা-প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গনি খানের ভাগ্নি মৌসমকে মালদহে স্বাগত জানান কংগ্রেস নেতা-কর্মীরা। মালতীপুর কেন্দ্রে ফের জয়ের জন্য প্রচার শুরু করেছে কংগ্রেস।

Advertisement

এদিন সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নাম না করেই কংগ্রেস প্রার্থীকে আক্রমণ করেন। এদিন মমতা বলেন, “মালদহের কোনও প্রতিনিধি লোকসভায় ছিল না বলে আমরা এই জেলার প্রতিনিধিকে রাজ্যসভায় পাঠিয়েছিলাম। অনেক দিন ছিলেন। ভোটের আগে তিনি অন্য দলে গিয়েছেন। তাতে আমার আপত্তি নেই।” এরপরেই গলার স্বর চড়িয়ে নেত্রীর কটাক্ষ, “পলাতকদের মানুষ ক্ষমা করবে না। উনি তো ভোটে লড়ে সাংসদ হতে পারেননি। বিধায়কদের ভোটে জিতেছিলেন। আমার ভোটও পেয়েছিলেন। এত সুযোগ পাওয়ার পরেও দলের বিরোধিতা ভোটের সময়! ভোট যেন না পায়।” মমতা বন্দ্যোপাধ্যায় আক্ষেপ করে বলেন, “নিজে জীবনে রাজ্যসভায় যেতে পারিনি।” 

Advertisement

 

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.