BJP Candidate List

ভবানীপুরেও প্রার্থী শুভেন্দু, খড়গপুরে দিলীপ, তৃণমূলের আগেই ১৪৪ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির

ভোটের নির্ঘণ্ট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই আংশিক প্রার্থী ঘোষণা করল বিজেপি। একনজরে দেখে নিন কে কোথায় লড়বেন।

Advertisement
নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৬, ১৮:৪০

options
link
ভবানীপুরেও প্রার্থী শুভেন্দু, খড়গপুরে দিলীপ, তৃণমূলের আগেই ১৪৪ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির
ফাইল ছবি

বঙ্গে বিধানসভা ভোটের সূচি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি (BJP Candidate List)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লড়ছেন নন্দীগ্রামের পাশাপাশি লড়ছেন মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর কেন্দ্রেও। ফের পুরনো আসনে লড়বেন দিলীপ ঘোষ। খড়গপুর সদর কেন্দ্রেই প্রার্থী করা হয়েছে তাঁকে। এখনও পর্যন্ত ১৪৪ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে গেরুয়া শিবির। কয়েকটি আসনে জয়ী বিধায়কদের উপরেই ভরসা রেখেছে শীর্ষ নেতৃত্ব। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন আসানসোল দক্ষিণে  অগ্নিমিত্রা পল, শিলিগুড়িতে শংকর ঘোষ, শিবপুরে রুদ্রনীল ঘোষ, বরানগরে সজল ঘোষ। উত্তরবঙ্গের প্রার্থীদের মধ্যে বেশিরভাগই অপরিবর্তিত। 

Advertisement

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লড়ছেন নন্দীগ্রামের পাশাপাশি লড়ছেন মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর কেন্দ্রেও। ফের পুরনো আসনে লড়বেন দিলীপ ঘোষ। খড়গপুর সদর কেন্দ্রেই প্রার্থী করা হয়েছে তাঁকে।উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন আসানসোল দক্ষিণে  অগ্নিমিত্রা পল, শিলিগুড়িতে শংকর ঘোষ, শিবপুরে রুদ্রনীল ঘোষ, বরানগরে সজল ঘোষ।

ছাব্বিশের বিধানসভা ভোটে বঙ্গে সরকার গঠনের লক্ষ্য বিজেপির। দিল্লির শীর্ষ নেতারা প্রচারে এসে বারবার একথা বলেই দলীয় কর্মীদের চাঙ্গা করতে চেয়েছেন। গত শনিবার ব্রিগেডের মেগা সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, ব্রিগেডে বাংলায় বদলের বিউগল বেজে গিয়েছে। তৃণমূল সরকারের বিদায় হবেই, বিজেপি সরকার গড়বে। আর সেই লক্ষ্যেই প্রার্থী বাছাই হয়েছে। ভোট ঘোষণার আগেই বিজেপি আংশিক তালিকা প্রস্তুত করে রেখেছিল। অপেক্ষা ছিল ঘোষণার। সোমবার বিকেলেই ১৪৪ আসনে প্রার্থীদের নাম প্রকাশিত হল দিল্লিতে বিজেপির সদর দপ্তর থেকে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রার্থী তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জোড়া আসনে লড়াই। নন্দীগ্রামের পাশাপাশি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর থেকে। আগেই এই খবর জানিয়েছিল ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’। সেই খবরেই সিলমোহর পড়ল বিজেপির প্রকাশিত প্রার্থী তালিকায়। উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করে বিরোধী দলনেতা হয়েছেন  শুভেন্দু। ছাব্বিশেও ফের মুখোমুখি মমতা-শুভেন্দু। আরেক উল্লেখযোগ্য প্রার্থী আদি বিজেপি নেতা দিলীপ ঘোষ। চব্বিশে তাঁকে সম্প্রতি অন্য কেন্দ্রের প্রার্থী করে কঠিন লড়াইয়ের মুখে ফেলেছিল দল। তা নিয়ে যথেষ্ট অভিমান ছিল প্রাক্তন রাজ্য সভাপতির। এবার সেই অভিমান মুছতে তৎপর হয়েছে পদ্মব্রিগেড। তাই পুরনো আসনে ফেরানো হয়েছে। খড়গপুর সদরের প্রার্থী দিলীপ ঘোষ। প্রথম দফার প্রার্থী তালিকায় নেই অর্জুন সিং, হিরণ চট্টোপাধ্যায়ের নাম।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.