মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানের দিনই মুর্শিদাবাদের বহরমপুরে এক তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় ওই তৃণমূল নেতার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক রয়েছেন ওই তৃণমূল নেতা তথা মহিলার স্বামী অসীম সরকার ও শহর যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষ। পুলিশ সূত্রে খবর, এলাকায় অশান্তি ছড়াতেই আগ্নেয়াস্ত্র মজুত করে রাখা হয়েছিল।
এই বিষয়ে আরও খবর
ধৃতের নাম টুকু সরকার (৩৩)। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে মুর্শিদাবাদ এর বহরমপুর থানার অন্তর্গত খাগড়া গীর্জাপাড়া এলাকায় তৃণমূল নেতা অসীম সরকারের বাড়িতে তল্লাশি চালায় বহরমপুর থানার পুলিশ। তল্লাশিতে তিনটি আগ্নেয়াস্ত্র, ১৪০ রাউন্ড কার্তুজ ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পুলিশ আসার খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান অসীম। পাশাপাশি এই ঘটনায় শহর যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষকে খুঁজছে পুলিশ। পুলিশ জানিয়েছেন, এর আগেও অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার জন্য় পাপাই ঘোষের বিরুদ্ধে বহরমপুর থানায় অভিযোগ জমা পড়েছে। আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় ২ জন পালাতে সক্ষম হলেও অসীম সরকারের স্ত্রী টুকু সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকায় অশান্তি ছড়াতে ও সমাজবিরোধী কাজ করতে নিজের বাড়ি অস্ত্র মজুত করে রেখেছিলেন অসীম সরকার। এবিষয়ে তাঁর স্ত্রী সবটাই জানতেন। সেই কারণে তাঁর স্ত্রী টুকু সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলি বেআইনি। সেগুলির কোনও কাগজপত্র পাওয়া যায়নি। এই ঘটনায় আর কে কে জড়িত রয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারকে হারিয়ে প্রথমবার রাজ্য়ে ক্ষমতায় এসেছে বিজেপি। আজ, শনিবার ব্রিগেডে নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। আর এদিনই মুর্শিদাবাদে এক তৃণমূল নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!



