Smriti Irani

‘মাতৃশক্তি ভরসা’ কার্ড বিলি বিজেপির, সব মহিলারাই পাবেন ৩ হাজার, ঘোষণা স্মৃতির

ক্ষমতায় এলে মহিলাদের ৩ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা তো করা হয়েছে আগেই। তবে কারা পাবেন এই টাকা? ইস্তেহারে উল্লেখ করা শ্রেণিবিন্যাস নিয়ে একাধিক ধন্ধ ছিল। এবার সাংবাদিক বৈঠকে ধোঁয়াশা কাটিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বললেন, "কোনও ভেদাভেদ নেই, বাংলার সব মহিলারাই পাবেন ৩ হাজার টাকা। এটাই বিজেপির সংকল্প।"

Advertisement
রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০২৬, ১৮:২৪

options
link
‘মাতৃশক্তি ভরসা’ কার্ড বিলি বিজেপির, সব মহিলারাই পাবেন ৩ হাজার, ঘোষণা স্মৃতির
সাংবাদিক বৈঠকে 'মাতৃশক্তি ভরসা' কার্ড বিলি স্মৃতি ইরানির।

ক্ষমতায় এলেই মহিলাদের হাতে উঠবে ৩০০০! এই প্রতিশ্রুতিতেই বাংলার মহিলাদের মন পেতে মরিয়া বিজেপি। ক্ষমতায় এলে মহিলাদের ৩ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা তো করা হয়েছে আগেই। তবে কারা পাবেন এই টাকা? ইস্তেহারে উল্লেখ করা শ্রেণিবিন্যাস নিয়ে একাধিক ধন্ধ ছিল। এবার সাংবাদিক বৈঠকে ধোঁয়াশা কাটিয়ে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। বললেন, “কোনও ভেদাভেদ নেই, বাংলার সব মহিলারাই পাবেন ৩ হাজার টাকা। এটাই বিজেপির সংকল্প।”

Advertisement

সাংবাদিক বৈঠকে স্মৃতি বলেন, “বাংলার সব মহিলাদের মাসিক ৩০০০ টাকা দেবে বিজেপি সরকার। এটাই আমাদের সংকল্প।”

উল্লেখ্য, বিজেপির নির্বাচনী ইস্তাহারে উল্লেখ করা হয়েছে, ‘বাংলার নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মহিলাদের মাসিক ৩ হাজার টাকা ভাতা দেবে বিজেপি সরকার।’ লক্ষ্মীর ভাণ্ডারের মতো বাংলার সব মহিলারা এই অর্থের অধিকারী হবেন না? বিজেপির ইস্তেহারে উল্লেখিত শ্রেণিবিন্যাস নিয়ে একাধিক প্রশ্ন ছিল। এবার সেই প্রশ্নের জবাব দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সাংবাদিক বৈঠকে স্মৃতি বলেন, “বাংলার সব মহিলাদের মাসিক ৩০০০ টাকা দেবে বিজেপি সরকার। এটাই আমাদের সংকল্প।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বুধবার সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী, রূপা গাঙ্গুলিকে পাশে নিয়ে ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড উন্মোচন করেন স্মৃতি ইরানি (Smriti Irani)। সেখানেই ৫ জন মহিলাকে ভরসা কার্ড বিলিও করা হয় বিজেপির তরফে। প্রসঙ্গত, দূর্গাপুর পূর্বে এদিন বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে বিজেপির ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড পৌঁছে গেছে বাড়ি বাড়ি। প্রচারে নেমে এলাকার মহিলাদের নাম-ঠিকানা-ফোন নম্বর সহ ফর্ম ফিলাপ করে দেন মহিলা মোর্চার সদস্যরাই।

Advertisement

স্মৃতি ইরানির আশ্বাসবাণীতে স্পষ্ট, সরকারে এলে বাংলার সব মহিলাদের মুখেই হাসি ফোটাবে বিজেপির অন্নপূর্ণা ভাণ্ডার। তবে ইস্তেহারের প্রতিশ্রুতির সঙ্গে ফারাক রইল বিস্তর। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভাতা ঘিরে একাধিক প্রশ্ন থাকলেও বিজেপির ‘মাতৃশক্তি ভরসা’ কার্ডের পরবর্তী পদক্ষেপ কী হবে, তার চূড়ান্ত উত্তর মিলবে ভোটের ফল প্রকাশের পরই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.