Bengal SIR

বক্তব্য না শুনে একটাও নাম বাদ দেওয়া যাবে না, ভোটের মুখে ট্রাইব্যুনালের কড়া অবস্থান

যথাযথ নোটিস জারি করে সংশ্লিষ্ট ভোটারের বক্তব্য না শুনে কোনওভাবেই ভোটার তালিকা থেকে কারও নাম বাদ দেওয়া যাবে না। প্রথম দফা নির্বাচনের আগেই ভোটারদের নাম বাদ প্রসঙ্গে কড়া অবস্থান জানিয়ে দিল ট্রাইবুনাল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১৯:০৭

options
link
বক্তব্য না শুনে একটাও নাম বাদ দেওয়া যাবে না, ভোটের মুখে ট্রাইব্যুনালের কড়া অবস্থান
প্রতীকী ছবি।

প্রথম দফা নির্বাচনের আগেই ভোটারদের নাম বাদ প্রসঙ্গে কড়া অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্টের গঠন করা ট্রাইবুনাল। ভোটার তালিকা সংশোধন ও যাচাই প্রক্রিয়া নিয়ে নোটিস জারি করা হয়েছে ট্রাইবুনালের তরফে। অবসরপ্রাপ্ত বিচারপতিদের বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, যথাযথ নোটিস জারি করে সংশ্লিষ্ট ভোটারের বক্তব্য না শুনে কোনওভাবেই ভোটার তালিকা থেকে কারও নাম বাদ দেওয়া যাবে না।

Advertisement

কমিশন সূত্রের খবর, পোর্টালে আবেদন করা ভোটারদের এনুমারেশন ফর্ম সংক্রান্ত নথি যাচাই করা হচ্ছে। আবেদনকারীদের সঙ্গে তাঁদের বাবা বা মায়ের নথির প্রমাণ পেলে, বিচারপতিরা দেরি না করেই মামলার নিষ্পত্তি করছেন। দৈনিক ১০ টি করে মামলার নিষ্পত্তি করা হচ্ছে। কেন ‘রিজেক্ট’ বা ‘অ্যালাও’ করা হচ্ছে, তার কারণও উল্লেখ করে দেওয়া হচ্ছে পোর্টালে।

Advertisement

সোমবার পর্যন্ত যেসব মামলার নিষ্পত্তি হবে, তাদের নাম সাপ্লিমেন্টরি তালিকায় প্রকাশিত হবে। এই তালিকায় যাদের নাম থাকবে, তারা এবার ভোটদানের সুযোগ পাবেন। তবে সেই তালিকায় ‘ডিলিটেড’ ভোটারদের নাম উল্লেখ থাকবে না বলেই জানা গিয়েছে। এই যাচাই প্রক্রিয়া চলাকালীন আবেদন খতিয়ে দেখে বিস্মিত বিচারপতিরা। সেখানে দেখা গেছে, তালিকা থেকে বাদ পড়া ভোটারদের মধ্যে বেশিরভাগই মহিলা। এই বিষয়টি ট্রাইবুনালের নজরে আসার পরই কড়া অবস্থানের সিদ্ধান্ত। প্রশাসনিক গাফিলতিতে যাতে কোনওভাবেই বৈধ ভোটারদের নাম বাদ না যায়, সেদিকে কড়া নজর থাকবে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত বেঞ্চের।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.