Pakistan

পাকিস্তানে গৃহযুদ্ধ! খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী হামলা, নিহত কমপক্ষে ১৩

ভয়ংকর বিস্ফোরণে আহত হয়েছেন ২০ জন। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠীই ঘটনার দায় স্বীকার করেনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৬, ১৪:০০

options
link
পাকিস্তানে গৃহযুদ্ধ! খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী হামলা, নিহত কমপক্ষে ১৩
বিস্ফোরণের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

পাকিস্তানে (Pakistan) অশান্তি লেগেই আছে। এবার খাইবার পাখতুনখোয়া প্রদেশে পুলিশকে লক্ষ্য করে একটি শান্তি মিছিলের মধ্যেই আত্মঘাতী জঙ্গি হামলা চলল। এই ঘটনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আরও ২০ জন আহত। ভয়ংকর বিস্ফোরণের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যা দেখে শিউরে উঠছে নেটিজেনরা।

Advertisement

সূত্রের খবর, সওয়াত জেলার একটি শহরে শান্তি মিছিল চলছিল। তখনই বিস্ফোরণ ঘটানো হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, আত্মঘাতী হামলা হয়েছে। যদিও এখনও পর্যন্ত হামলার বিষয়ে প্রশাসনিক স্তরে কিছু বলা হয়নি। জানা গিয়েছে, স্থানীয় আদিবাসী কাউন্সিল সওয়াত আমান জিরগা ওই শান্তি মিছিলের আয়োজন করেছিল। গত কয়েক মাসে ধরে সেখানে হিংসার ঘটনা লেগেই রয়েছে। এর বিরুদ্ধেই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। সেখানেও হামলা চালাল সশস্ত্র কোনও গোষ্ঠী।

যদিও এখনও পর্যন্ত কোনও গোষ্ঠীই ঘটনার দায় স্বীকার করেনি। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। তল্লাশি অভিযান চালানো হচ্ছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের পুলিশ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.