সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা থাইল্যান্ডে। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে উলটে গেল যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। আহত ২০ জনের উপরে। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, সোমবার গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে পশ্চিম থাইল্যান্ডের প্রচুয়াপ খিরি খান প্রদেশে। মঙ্গলবার মর্মান্তিক ঘটনার বিষয়ে বিবৃতি দিয়েছে রাষ্ট্রায়ত্ত পরিবহণ সংস্থা। জানা গিয়েছে, গাছে ধাক্কা লাগার পর বাসটির সামনের অংশ দুই টুকরো হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল ও পুলিশ। ধ্বংসাবশেষ থেকে যাত্রীদের বের করে আনেন উদ্ধারকারীরা। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
[আরও পড়ুন: ফের বন্দুকবাজের তাণ্ডব আমেরিকায়, পুলিশ পৌঁছতেই ভয়ংকর বিস্ফোরণে উড়ল বাড়ি!]
এই বিষয়ে রাষ্ট্রায়ত্ত পরিবহণ সংস্থার বিবৃতি, “হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।” তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
[আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধে নিহত ৬ নেপালি যোদ্ধা, রাশিয়ার কাছে ক্ষতিপূরণ দাবি কাঠমান্ডুর]
সর্বশেষ খবর
-
বিপজ্জনক গতিতে ছুটে এল উপমুখ্যমন্ত্রীর কনভয়, গাড়ি চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়র
-
পণের দাবিতে খুনে স্বামীকে শাস্তি দিতে প্রমাণের প্রয়োজন নেই! চাঞ্চল্যকর রায় এলাহাবাদ হাই কোর্টের
-
কংগ্রেসে ফিরছেন অমরিন্দর? রাহুলের প্রশংসার পর মুখ খুললেন ‘ক্যাপ্টেন’ নিজেই
-
‘এবার শান্তি পেয়েছেন তো?’ সনৎ দে-র গ্রেপ্তারিতে ‘পার্থ জ্যেঠু’র বিরুদ্ধে বিষোদগার মেয়ের
-
সন্ত্রাসের আঁতুড়ঘর পিলখানা! জঙ্গি হামিমের পর গ্রেপ্তার আরও এক যুবক, উদ্ধার আগ্নেয়াস্ত্র