সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর পঞ্চাশের এক প্রৌঢ়র লালসার শিকার হল ১৬ মাসের এক শিশুকন্যা। তার গোপনাঙ্গে এতটাই ক্ষত সৃষ্টি হয়েছে, তা সেলাই পর্যন্ত করতে হয়। চিনের জিকাউ শহরের ঘটনা।
[রেশন দিতে না পারলেও অনেকে ভাষণে দড়, অমিতকে কটাক্ষ মমতার]
Daily Mail-এ প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছে, জিকাউয়ের পাবলিক সিকিউরিটি ব্যুরো অভিযুক্তকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, ওই প্রৌঢ় নিগৃহীতা শিশুর মায়ের বন্ধু। বিশেষ কাজের জন্য সেদিন ১৬ মাসের বাচ্চাটিকে ওই ব্যক্তির কাছে রেখে কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছেন মা। বাড়ি ফিরে দেখেন, বিছানায় নেতিয়ে পড়ে রয়েছে বাচ্চাটি। মা ভেবেছিলেন ভেজা ন্যাপির কারণে বোধহয় অমন বেজার মুখ করে বাচ্চাটা শুয়ে রয়েছে।
[অস্থায়ী জেটি ভেঙে গঙ্গায় ডুবে মৃত্যু তিনজনের, খোঁজ নেই বহুর]
কিন্তু ডায়াপার বদলাতে গিয়ে আঁতকে ওঠেন মা! শিশুটিও তারস্বরে কাঁদতে শুরু করে। ডায়াপারটি খুলতেই নজরে আসে রক্তের দাগ। ততক্ষণে বিষয়টি পরিস্কার হয়ে গিয়েথে মায়ের কাছে। সঙ্গে সঙ্গে মেয়েকে নিয়ে হাসপাতালে ছোটেন তিনি। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে একরত্তি ওই শিশুর গোপনাঙ্গে সেলাই পর্যন্ত করতে হয়। আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!