আওয়ামি লিগের ৪ সদস্যের হত্যাকাণ্ডে ২৩ জনের ফাঁসির ঘোষণা

রায় দানের সময় ওই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া ১৯ জন আদালতে উপস্থিত ছিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০১৭, ১৪:৩৪

options
link
আওয়ামি লিগের ৪ সদস্যের হত্যাকাণ্ডে ২৩ জনের ফাঁসির ঘোষণা
ছবি: প্রতীকী

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের নারায়ণগঞ্জের আড়াই হাজার থানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামি লিগের চার সদস্যকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা মামলায় ২৩ জন দোষীকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল আদালত। দোষীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ন্যাশনাল পার্টির (বিএনপি) এক সদস্যও। আদালতের সরকারি কৌঁসুলি জসমিন আহমেদ এই ঘোষণার কথা নিশ্চিত করেছেন বলে ঢাকার সংবাদমাধ্যম সূত্রে খবর।

Advertisement

[চারবার এভারেস্টের শিখরে পৌঁছে ইতিহাস অরুণাচলের দুই সন্তানের জননীর]

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক কামরুন নাহার এই রায় ঘোষণা করেন। রায় দানের সময় ওই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া ১৯ জন আদালতে উপস্থিত ছিল। দোষীরা হল দালিম, ইয়াকুব আলি, রফিক, হালিম, রুহেল, সাহাবুদ্দিন, লিয়াকাত আলি মাস্টার, সিরাজউদ্দিন, ইদ্রিস আলি, মহম্মদ হোসেন, আবু কালাম, আহদ আলি, হজিরউদ্দিন, ফারুক হোসেন, গোলাম, আব্দুল হেয়। হাজির ছিল বিএনপি’র সহ-সভাপতি আবুল বাশার কাশুও। বাকি চারজন পলাতক।

Advertisement

[মেট্রোয় মহিলাদের গোপন ভিডিও তুলে কী হাল হল এই ব্যক্তির]

২০০২ সালের ১২ মার্চের ঘটনা। আওয়ামি লিগের কর্মী বারেক, ফারুক, কবীর ও বাদলকে জালাকান্দিতে নিজেদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল। ছাত্র লিগের সদস্য ছিলেন বারেক। বিএনপি সহ-সভাপতি আবুল বাশারের নেতৃত্বেই তুলে নিয়ে যাওয়া হয়েছিল তাঁদের। পরে তাঁদের নৃশংসভাবে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। ২০১৪ সালের ২১ অক্টোবর আওয়ামি লিগের স্থানীয় সাংসদ নজরুল ইসলামকে সোনার কোটপিন পরিয়ে আওয়ামি লিগে যোগ দিয়েছিলেন এই হত্যা মামলার মূল দোষী আবুল বাশার।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.