ভিসার নিয়ম ভেঙে ব্রিটেনে আটক ৩৮ ভারতীয়

আটক ভারতীয়দের মধ্যে আছেন ৯ মহিলা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৭, ২০১৯, ১৬:৫৩

options
link
ভিসার নিয়ম ভেঙে ব্রিটেনে আটক ৩৮ ভারতীয়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কারও ভিসার মেয়াদ পেরিয়েছে। কেউবা বেআইনি ভাবেই পা দিয়েছেন ভিন মুলুকে। ভিসার নিয়ম রক্ষিত হয়নি কোনওভাবেই। আর তাই প্রায় ৩৮ জন ভারতীয়কে আটক করল ব্রিটেন। লেস্টার সিটির দুটো কারখানায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে এই ভারতীয়দের।

Advertisement

শরিয়ত নিয়ে সংশয় কাটাতে মুসলিম বোর্ডের জোর সোশ্যাল মিডিয়ায় ]

Advertisement

আটক ভারতীয়দের মধ্যে আছেন নয় জন মহিলা। ব্রিটেনের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের অফিসাররা অভিযান চালান দুটি কারখানায়। এম কে ক্লোদিং লিমিটেড এবং ফ্যাশন টাইম, ইউকে লিমিটেড নামে এই দুটি সংস্থায় বহুদিন থেকেই কাজ করেন ভারতীয়রা। কিন্তু ভিসা পরীক্ষা করতে গিয়ে দেখা যায়  প্রায় প্রত্যেকেরই ভিসার মেয়াদ শেষ হয়েছে। তা আর পুনর্নবীকরণ করানো হয়নি। এই তালিকায় আছেন প্রায় তিরিশ জনেরও বেশি প্রবাসী ভারতীয়। আরও সাতজন বেআইনিভাবেই ব্রিটেনে প্রবেশ করেছেন বলে জানাচ্ছেন আধিকারিকরা। ব্রিটেনের তরফে জানানো হয়েছে, বেআইনি শ্রমিক নিয়োগ করা দেশের পক্ষে ক্ষতিকর। এতে করপ্রদানে যেমন কারচুপি হয় তেমনই যাঁদের চাকরি প্রয়োজন তাঁদের বঞ্চিত করা হয়। তাছাড়া সৎভাবে যাঁরা ব্যবসা করেন তাঁদেরও ঠকানো হয় এই প্রক্রিয়ায়। তা রুখতেই বড় মাত্রায় এই অভিযান করা হয়। এক আধিকারিকের কথায়, ভিসাহীন শ্রমিকদের ব্যবহার করা রীতিমতো অপরাধের পর্যায়ভুক্ত।

Advertisement

সোনুর বিরুদ্ধে ফতোয়া জারি করা মৌলবিকে মৃত্যুর হুমকি ]

ব্রিটেনের অভিবাসী নিয়ম অনুযায়ী, প্রত্যেক কর্মীর সমস্ত তথ্য নিয়োগকর্তার কাছে থাকা উচিত। যেহেতু এক্ষেত্রে ভিসার মেয়াদ ছিল না, তাই সব জেনেশুনেই এই শ্রমিকদের কাজে লাগানো হচ্ছিল, তা স্পষ্ট। তাই প্রত্যেক কর্মীর জন্য বড়সড় জরিমানার মুখেই পড়তে হবে সংস্থা দুটিকে। যদিও সংস্থার তরফে এ ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.