সুব্রত বিশ্বাস: বিদেশ মানেই স্বাচ্ছন্দ্য। মুঠো মুঠো টাকা আয়। সংসারেও হাল ফিরবে। এই প্রলোভনেই দেশ ছেড়ে সৌদি আরবে গিয়ে ফেঁসে গিয়েছেন ঝাড়খণ্ডের ৪১ জন শ্রমজীবী মানুষ। কয়েক মাস ধরে বেতন না পেয়ে অনাহারে মরতে বসেছেন তাঁরা। নিজেদের দুর্গতির ভিডিও করে পরিবারের কাছে পাঠিয়ে দেশে ফেরার আরজি জানিয়েছেন। বিদেশে পরিজনদের এহেন দশায় দিশেহারা পরিবারের লোকজন। শেষমেশ আত্মীয়দের ফিরিয়ে আনতে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের দ্বারস্থ হয়েছেন তাঁরা।
[ধর্ষণের পুরনো ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেলের হুমকি তরুণীকে, দাবি ১০ লক্ষ টাকাও]
২০১৬ সালে বাগোদর, নীরটাড়, হাজারিবাগ, গোমিয়া-সহ একাধিক জেলা থেকে ৪১ জন শ্রমিক দুবাই যান। তারপর থেকে আজ পর্যন্ত দেশে ফিরতে পারেননি তাঁরা। সৌদিতে আটকে থাকা শ্রমিকদের পাঠানো ভিডিওতে অভিযোগ, তাঁদের প্রতারণা করা হয়েছে। এমএনটি নামের একটি বেসরকারি সংস্থায় কাজ দেওয়ার নামে নিয়ে গিয়ে অন্য একটি সংস্থার কাজে লাগানো হয়। ২০১৬ সালে দুবাই শহরে কাজ শুরু করেন তাঁরা। প্রথম বছর বেতন ঠিকঠাক পেলেও ঝামেলা বাঁধে ২০১৭ থেকে। বছরের শুরু থেকেই কর্মীদের মাইনে আটকে রাখে সংস্থাটি।
আটকে পড়া শ্রমিকরা আরও অভিযোগ জানান, তাঁদের সঙ্গে অমানবিক ব্যবহার করা হচ্ছে। কোনওদিন একবেলা খেতে দিলেও, প্রায়ই অভুক্ত থাকতে হচ্ছে তাঁদের। অসুস্থ হলেও চিকিৎসার কোনও ব্যবস্থা করা হচ্ছে না। টাকা পয়সা না থাকায় দেশে ফেরার কোনও উপায় খুঁজে পাচ্ছেন না তাঁরা। আটকে পড়া শ্রমিকদের পরিজনরা জানিয়েছেন, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজই এখন তাঁদের শেষ আশা। একমাত্র সুষমাই পারেন বিদেশে পড়ে থাকা আত্মীয়দের ফিরিয়ে আনতে, এমনই আশা পরিবারের।
[১৩ বার যৌন সম্পর্কের চেষ্টা বিশপের, বিস্ফোরক অভিযোগ কেরলের সন্ন্যাসিনীর]
সর্বশেষ খবর
-
চাল-গমের পাশাপাশি মিলবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও, রেশন দোকানগুলি নিয়ে বিরাট সিদ্ধান্ত
-
দুষ্টু মেসেজে আলাপ, ঘনিষ্ঠতা বাড়তেই ছাত্রের সঙ্গে উদ্দাম যৌনতা, ব্রেকআপের পর এ কী হল শিক্ষিকার!
-
রাত্রিবাস করেছিলেন মহানায়ক, ‘উত্তম’ স্মৃতি আগলে আজও নতু গ্রামের জমিদার বাড়ি
-
পুরভোটে স্ট্র্যাটেজি বদল সিপিএমের! জোট নিয়ে নিচুতলার কর্মীদের ‘স্বাধীনতা’ দিল আলিমুদ্দিন
-
নদী না ডাস্টবিন! তীরে আবর্জনার পাহাড়, একা হাতে পরিষ্কার তরুণের, ছবি দেখে কুর্নিশ নেটপাড়ার