সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল৷ সোমবার ভোরে অনুভূত হয় কম্পন৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫৷ ভূমিকম্পে হতাহতের কোনও খবর এখনও জানায়নি সংবাদসংস্থা পিটিআই৷ কাঠমান্ডু-সহ উত্তর ও পূর্ব নেপালে কম্পন অনুভূত হয়েছে৷
Advertisement
‘মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স’-এর একটি শাখা ‘ন্যাশনাল সেন্টার ফর সেইসমোলজি’র তথ্য মোতাবেক, এদিন ভোট ৫টা নাগাদ ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই কম্পন অনুভূত হয়৷ ভূমিকম্পের কেন্দ্র কাঠমান্ডুর ১৫০ কিলোমিটার পূর্বে এভারেস্টের কাছে সোলুখুমবু জেলা৷ গত বছরের এপ্রিল মাসে ভয়াবহ কম্পনের পর এই নিয়ে ৪৭৫ বার রিখটার স্কেলে ৪ মাত্রার বেশি কম্পন অনুভূত হল নেপালে৷
Advertisement
Advertisement
সর্বশেষ খবর
-
‘বিশ্বাস ছিল ওরা পারবে’, বলছেন ভারতীয় কোচ, খালিদের ভারতকে কুর্নিশ পানামা কোচের
-
ইরানের শান্তি প্রস্তাবে ‘না’! নভেম্বরের পরে ফের তেহরানে বোমা ফেলার হুঁশিয়ারি ট্রাম্পের
-
শহরে বিকোচ্ছে লাদেনের ছবি দেওয়া খালি দেশলাই বাক্স, দাম ৮০০ টাকা!
-
পুজোর আগে শহরের ৫০০ রাস্তা সংস্কার, মহালয়ার মধ্যে কাজ শেষের আশ্বাস
-
অভীকদের উত্তরণের নেপথ্যে স্বাস্থ্যদপ্তরের মাথারা! ‘থ্রেট কালচার’ তদন্তে বিস্ফোরক মোড়