রাস্তা খারাপ নিয়ে অভিযোগ পুজো উদ্যোক্তাদের। তাই পুজোর (Durga Puja 2026) আগেই শহরের অন্তত পাঁচশো রাস্তা সারানোর ব্যাপারে উদ্যোগ নিচ্ছে পুরসভা ও পুলিশ। শুক্রবার নজরুল মঞ্চে পুজো উদ্যোক্তাদের সঙ্গে সমন্বয় বৈঠক করেন পুলিশ কমিশনার অজয় নন্দা।
উপস্থিত ছিলেন লালবাজার, দমকল, পুরসভা, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, বিদ্যুৎ সংস্থার কর্তারা। লালবাজার জানিয়েছে, ২০ থেকে ২৪ অক্টোবরের মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। লক্ষ্মীপুজোর বিসর্জন হবে ২৬ ও ২৭ অক্টোবর। ২৮ সেপ্টেম্বর থেকে পুজোমণ্ডপগুলিতে পরিদর্শন হবে। মণ্ডপে সাইবার কিয়স্ক থাকছে। এখনও পর্যন্ত ‘ওয়ান উইন্ডো’ সহজ দুর্গা পোর্টালে ৩ হাজার ২৪টি পুজো কমিটি আবেদন জানিয়েছে। আরও বেশ কিছু কমিটি এখনও আবেদন জানাতে পারে। এবারও সেরা পুজোর পুরস্কার দেবে পুলিশ।
আরও পড়ুন:
পুলিশ কমিশনার উদ্যোক্তাদের বলেন, আইনসম্মতভাবে চাঁদা তুলতে হবে। বিদ্যুৎ ও অগ্নিসুরক্ষা, মণ্ডপের কাঠামো, ট্রাফিক সংক্রান্ত বিষয়ে নজর দিতে হবে। পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি বসিয়েছে। প্রয়োজনে আরও বসাবে। নিরাপত্তার জন্য উদ্যোক্তাদের সিসিটিভি বসাতে হবে। মণ্ডপের চারপাশে পর্যাপ্ত আলো রাখতে হবে। বৃদ্ধ, শিশু ও নিখোঁজদের জন্য বুথ তৈরি করতে হবে। ডিজে সম্পূর্ণ নিষিদ্ধ। কোনও সমস্যা হওয়ার আগেই তা যাতে মেটানো যায়, তার জন্য পুজো কমিটিগুলি যেন সারাক্ষণই পুলিশের সঙ্গে সংযোগ রেখে চলে। বিভিন্ন এলাকার পুজো উদ্যোক্তার রাস্তা খারাপ নিয়ে অভিযোগ জানান। মহালয়ার মধ্যেই রাস্তা সারানো হবে বলে আশ্বাস পুলিশ ও পুরসভার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সোমালিয়ার সমুদ্রে জলদস্যুদের তাণ্ডবে নিহত কলকাতার নাবিক, শোকে পাথর পরিবার
-
ফ্লাই দুবাইয়ের হামলাকারী সহ-পাইলটের ইরান যোগ! সাংঘাতিক ইঙ্গিত ট্রাম্পের
-
আগেও বহুবার সাউথ পয়েন্টের আহত সহপাঠীকে ‘টার্গেট’, কেন বারবার হামলা? তদন্তে পুলিশ
-
ফ্লাই দুবাই মনে করাচ্ছে কান্দাহার বিমান অপহরণ, মিউনিখ গণহত্যার মতো ঘটনাকে
-
পুজোয় পুরী যাওয়ার পথে একরাত কাটুক জঙ্গলে, সাফারিতে দেখা পেতে পারেন হাতিরও