PoK

ফের অধিকৃত কাশ্মীরে পাকিস্তানি নৃশংসতা, এবার সেনার গুলিতে নিহত ৬ বিক্ষোভকারী

সোমবার পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের আমেরিকা অভিবাসীরা হোয়াইট হাউসের সামনে পাক প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ১৭:৩২

options
link
ফের অধিকৃত কাশ্মীরে পাকিস্তানি নৃশংসতা, এবার সেনার গুলিতে নিহত ৬ বিক্ষোভকারী
ফাইল ছবি।

ফের অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের নৃশংসতা। রাওয়ালকোটে একটি বাস টার্মিনালের কাছে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয়রা। তাদের উপর গুলি চালানোর অভিযোগ উঠল শাহবাজ শরিফের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জন সাধারণ নাগরিকের।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাতিয়াল মিরা বাস টার্মনাসে পাক নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে মৃত্যু হয়েছে জাহিদ মুঘল, জাফর মুঘল, আরসালান আকবর, ওয়াজিদ হায়াত-সহ ৬ জনের। সাম্প্রতিক সহিংসতা এই অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। বলা বাহুল্য, অধিকৃত কাশ্মীরে ইসলামাবাদের বিরুদ্ধে ক্ষোভ ক্রমশ বাড়ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

একদিন আগে সোমবার আমেরিকা অভিবাসী পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের সম্প্রদায়ের সদস্যরা ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে সমবেত হন। তাঁরা অধিকৃত কাশ্মীরে প্রশাসনের দমন-পীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সোচ্চার হন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Advertisement

মহিলা, শিশু-সহ প্রায় ১০০ জন ওয়াশিংটনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভকারীরা পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের অসামরিক এলাকাগুলি থেকে পাকিস্তানি সেনা প্রত্যাহারের দাবি জানান। নিরস্ত্র অসামরিক নাগরিকদের উপর প্রাণঘাতী হামলার যে অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তাঁরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.