গত ৭ মাস ধরে যুদ্ধ চলছে আমেরিকা ও ইরানের মধ্যে (US-Iran War)। একাধিকবার তা বন্ধের চেষ্টা হলেও সফল হয়নি। এই পরিস্থিতিতে সংঘর্ষবিরতিতে আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান। পাশাপাশি, তারা হুঁশিয়ারি দিয়েছে, ওয়াশিংটনের কাছে আর কোনও উপায় নেই। অন্যদিকে, এহেন উত্তেজনার মাঝেই মধ্যপ্রাচ্যে ‘উড়ন্ত দানব’ অর্থাৎ বি-১বি বোমারু যুদ্ধবিমান পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যুদ্ধে ইতি টানতে সম্প্রতি মধ্যস্থতাকারী কাতারের মাধ্যমে আমেরিকার কাছে সাতটি শর্ত তুলে ধরেছে তেহরান। একইসঙ্গে তাদের সতর্কবার্তা, ওয়াশিংটন যদি এই শর্ত প্রত্যাখ্যান করে, তাহলে ইরান আরও বড় যুদ্ধের জন্য প্রস্তুত। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি জানিয়েছেন, তাঁরা এখন ট্রাম্পের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন। আমেরিকাকে দেওয়া শর্তে বলা হয়েছে, সমস্ত পক্ষ থেকে যুদ্ধ বন্ধ করতে হবে, ইরানের ফ্রিজ করা অর্থ মুক্ত করতে হবে এবং তেহরানের চারপাশ থেকে প্রত্যাহার করতে হবে নৌ-অবরোধ ইত্যাদি।
সংবাদমাধ্যম ‘আল জাজিরা’র প্রতিবেদন অনুযায়ী, গত মাসে একটি দু’দেশের মধ্যে স্বাক্ষরিত মউয়ের মেয়াদ শেষের পর থেকেই ইরান-আমেরিকার মধ্যে আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে কাজ করছে কাতার ও পাকিস্তান। শুধু তাই নয়, উপসাগরীয় দেশগুলিও যুদ্ধের অবসান চাইছে। বলে রাখা ভালো, ট্রাম্প আবার ইঙ্গিত দিয়েছেন, আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন (মিড টার্ম ইলেকশন) শেষ হলেই ইরান যুদ্ধে ইতি টানবেন তিনি।
এদিকে ইরানের শর্ত চাপানোর পরই ব্রিটেনের ঘাঁটি থেকে আমেরিকার একটি বি-১বি বোমারু যুদ্ধবিমানকে উড়তে দেখা গিয়েছে। সূত্রের খবর, সেটি মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা দিয়েছে। একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, ব্রিটেনের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সেটি টেক অফ করছে। এখান থেকে আকাশ পথে ইরান ছয় থেকে আট ঘণ্টার পথ। তবে বিমানটি কোন অভিযানে যাচ্ছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা