Afghanistan

বাস দুর্ঘটনার কবলে ইরান থেকে বিতাড়িত আফগানরা! আগুনে পুড়ে মৃত অন্তত ৭১

মৃতদের মধ্যে ছিল ১৭টি শিশুও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৫, ০৯:৩৯

options
link
বাস দুর্ঘটনার কবলে ইরান থেকে বিতাড়িত আফগানরা! আগুনে পুড়ে মৃত অন্তত ৭১

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে আগুন ধরে গেল একটি বাসে। অন্তত ৭১ জনের মৃত্যুর কথা জানা যাচ্ছে। তাঁদের মধ্যে ১৭টি শিশুও ছিল। ইরান থেকে বিতাড়িত আফগানদের একটি দল ওই বাসে কাবুলে যাচ্ছিলেন। আচমকাই ঘটে গেল এমন দুর্ঘটনা।

Advertisement

পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে ঘটেছে এই দুর্ঘটনা। সেখানকার পুলিশের তরফে জানানো হয়েছে, এই দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার। বাসটি অতিরিক্ত গতিতে চলছিল বলেই দাবি। দুর্ঘটনার কারণ হিসেবে ‘চালকের অসাবধানতা’র কথা বলা হয়েছে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দুর্ঘটনার ভিডিও। সেখানে দেখা যাচ্ছে কীভাবে বাসটিতে দাউদাউ আগুন ধরে গিয়েছিল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement


হেরাত প্রদেশের প্রশাসনের মুখপাত্র মহম্মদ ইউসুফ জাইদি জানাচ্ছেন, বাসে থাকা সমস্ত যাত্রীই পরিযায়ী। তাঁরা ইরান থেকে সীমান্ত পেরিয়ে কাবুলে যাচ্ছিলেন। ইসলাম কালা থেকে তাঁরা বাসে উঠেছিলেন। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই ঘটে গেল দুর্ঘটনা। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি সোমবার ঘোষণা করেছিলেন, সেদেশে থাকা আট লক্ষ পরিযায়ীকে আগামী মাসের মধ্যেই ফেরত পাঠানো হবে। যাঁদের মধ্যে সংখ্যাগুরুই আফগানিস্তানি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.