শত্রু নয়। এবার নিজেদের মধ্যেই ‘রক্তাক্ষয়ী যুদ্ধে’ লিপ্ত পাক জওয়ানরা! এমনই ছবি দেখা গিয়েছে পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে। তীব্র জল সংকটের মধ্যে কার দখলে যাবে জলের ট্যাঙ্কার? তা নিয়েই রণক্ষেত্রের চেহারা নেয় সেখানকার একটি সেনাঘাঁটি।
একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দক্ষিণ ওয়াজিরিস্তানে বেশ কিছুদিন ধরেই চলছে জল সংকট। সম্প্রতি একদিন সকালে সেখানকার আসমান মানজা নামে সেনাঘাঁটিতে জলের ট্যাঙ্কার এসে পৌঁছয়। এরপরই শুরু হয়ে যায় বচসা। ট্যাঙ্কার থেকে কারা আগে জল নেবে, তা নিয়েই রক্তাক্ষয়ী সংঘাতে জড়ায় স্পেশাল সার্ভিসেস গ্রুপ (এসএসজি) এবং ফ্রন্টিয়ার কোরের জওয়ানরা। শুধু তাই নয়, হাতাহাতিতে পাক গোয়েন্দা সংস্থার সদস্যরাও ভিড়ে গিয়েছিল বলে খবর। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদন ডিজিটাল)। সেখানে দেখা গিয়েছে, জল নেওয়াকে কেন্দ্র করে হুলস্থুল পড়ে গিয়েছে সেনাঘাঁটির ভিতর। একে অপরকে লাথি-ঘুঁষিও মারতে দেখা যায়। ঘটনায় কমপক্ষে ২২ জন আহত হয়েছে বলেন খবর।
আরও পড়ুন:
🚨INTERNAL COLLAPSE IN PAKISTAN ARMY Elite SSG Commandos, Frontier Corps, and Intelligence officers engaged in a violent, multi-minute brawl inside the Asman Manza Brigade HQ in South Waziristan all over priority access to a daily water tanker. 22 Personnel Injured: Fierce physical combat involving kicks, punches, and assault across the military grounds. Severe Logistical Failure: Deep military installations lack basic drinking water, forcing elite units into desperate infighting. Complete Lack of Discipline: Video footage exposes zero command control in a high-security border region. No official statement released by @OfficialDGISPR yet. #PakistanArmy #SouthWaziristan #KhyberPakhtunkhwah #LogisticsFailure #ISPR
— Shivank Mishra (@shivank_8mishra) September 8, 2026
ভিডিওতে অনেককেই সেনার পোশাকে দেখা গিয়েছে। আবার অনেককে সাদা পোশাকেও দেখা গিয়েছে। একটি পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দক্ষিণ ওয়াজিরিস্তানের বেশ কিছু এলাকাতে বহুদিন ধরেই জল সংকট চলছে। চলতি মাসের শুরুর দিকে তা সংশ্লিষ্ট আধিকারিকদের তা সমাধান করার নির্দেশও দিয়েছিল প্রশাসন। কিন্তু এখনও কোনও সুরাহা হয়নি। এই পরিস্থিতিতে পাক জওয়ানদের মধ্যে এহেন বেনজির সংঘাত দেখে বিস্মিত নেটিজেনরা।
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত