সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনার খনির দখল নিতে গুলির লড়াই। লাগাতার বিস্ফোরণ। রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ গেল অন্তত ৯ জনের। গুরুতর জখম আরও ১৫ জন। শনিবার সংঘর্ষের কথা স্বীকার করে নিয়েছে লাতিন আমেরিকার দেশ পেরু (Peru) প্রশাসন।
পেরুর পডেরোসা সোনার খনিতে হামলা চালায় একদল সশস্ত্র দুষ্কৃতী। আধুনিক আগ্নেয়াস্ত্রের পাশাপাশি তাদের কাছে প্রচুর বিস্ফোরক ছিল বলেও খবর। বোমা ছুড়তে ছুড়তেই তাঁরা খনির শ্যাফ্ট দিয়ে খনিগর্বে ঢুকে পড়ে। নিরাপত্তারক্ষীরা চেষ্টা করেও পরিস্থিতির মোকাবিলা করতে পারেননি। খনিগর্বে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে তারা। তাতেই প্রাণ যায় ৯ জনের। এদিকে ৪ জনকে পণবন্দি করে হামলাকারীরা। তাদের বাধা দিতে গিয়ে জখম হন অন্তত ১৫ জন।
[আরও পড়ুন: চার রাজ্যের রায় Live Update: প্রাথমিক ট্রেন্ডে মধ্যপ্রদেশে এগিয়ে বিজেপি, তেলেঙ্গানা-ছত্তিশগড়ে কংগ্রেস]
যদিও সুকৌশনে পরিস্থিতি সামাল দেন পেরুর পুলিশ আধিকারিকরা। কয়েক ঘণ্টার মধ্যেই খনির দখল নেয় তারা। ৭ হামলাকারীকে বন্দি করা হয়েছে বলেই পুলিশ জানিয়েছে। প্রচুর অস্ত্রও বাজেয়াপ্ত করা হয়।
প্রসঙ্গত, গত বছর লাতিন আমেরিকার দেশটির বামপন্থী প্রেসিডেন্ট পেড্রো ক্যাসটিল্লোকে ইমপিচ করা হয়। এর প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন শুরু হয়। খনিগুলিতে হামলা চলছিল সেই সময়। তবে সেই পরিস্থিতি সামলা দিয়েছিল প্রশাসন। এর মধ্যে নতুন করে খনিতে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
[আরও পড়ুন: উষ্ণ ডিসেম্বর! ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ কাঁটায় একধাক্কায় ৫ ডিগ্রি বাড়ল বঙ্গের তাপমাত্রা]
সর্বশেষ খবর
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী
-
রাজ্যে আম্বানিদের বিনিয়োগ! রিলায়েন্স কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর, বললেন, ‘ঢপবাজি বন্ধ, এবার শুধু কাজ’
-
নজিরের ছড়াছড়ির রাতে উজ্জ্বল গিল, রোহিত এখনও ‘হিট’, বোলারদের বধ্যভূমিতে সিরিজ জয় ভারতের