৯৯-এর যুবতীকে ‘জন্মদিন’ উপহার দিল এই হাসপাতাল

সারপ্রাইজ বার্থডে পার্টিতে আপ্লুত ডরোথি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০১৯, ১৪:৪৫

options
link
৯৯-এর যুবতীকে ‘জন্মদিন’ উপহার দিল এই হাসপাতাল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর ঘুরলেই সেঞ্চুরি করবেন। তার আগেই ভালোবাসায় ভাসলেন ৯৯ বছরের যুবতী। জন্মদিনটা আনন্দে কাটুক বৃদ্ধার। এমনটাই চেয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। তাই ওষুধ, ইঞ্জেকশন, স্যালাইন, সিসিইউ, সোনোগ্রাফির মাঝেও তৈরি হল কল্পলোক। বাস্তবের যন্ত্রণাকে মুহূর্তে লুকিয়ে ফেলে ডালি ভরা আনন্দ উপহারে ভরিয়ে দেওয়া হল বৃদ্ধাকে। চিকিৎসক নার্সদের মিলিত উদ্যোগে ধুমধাম করে পালিত হল জন্মদিন। ও হোঃ বার্থডে গার্লের নামটাই তো বলা হয়নি। ডরোথি লোম্যান। সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশনে দারুণ খুশি তিনি। আয়োজকদের ধন্যবাদ দিতে ভোলেননি। ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসের মেডিক্যাল সিটির।

Advertisement

[শিখ তরুণীর আইসিসে যোগ, সাজা ঘোষণা ব্রিটিশ আদালতে]

দীর্ঘদিন ধরেই নানারকম দূরারোগ্য ব্যধিতে ভুগছেন ডরোথি। তাঁকে সুস্থ রাখতে পরিবারের লোকজন মেডিক্যাল সিটিতে ভরতি করে দিয়েছেন। এখানেই নিরানব্বইয়ের যুবতীকে সচল রাখার চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসকরা। চলছে জীবনদায়ী ওষুধ। সঙ্গে নার্স ও চিকিৎসকদের বন্ধুত্বপূর্ণ ব্যবহার উপরি পাওনা হিসেবে রয়েছে। দিনে দিনে ডরোথির শারীরিক অবনতি নজরে আসছে। তাঁকে হাসিখুশি রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। রোগিণীর মেডিক্যাল রিপোর্ট চিকিৎসকদের নাগালেই থাকে। জন্মদিনের খবরটি সেখানে থেকেই পাওয়া। রোগিণীকে খুশি রাখতে হাসপাতালের প্রত্যেকেই বদ্ধপরিকর। তাই গত বৃহস্পতিবার তাঁকে না জানিয়েই শুরু হয় গোছগাছ। কিছুক্ষণের জন্য নিজের কেবিন থেকে বাইরে নিয়ে যাওয়া হয় ডরোথিকে। এই ফাঁকেই স্টেথো, ইঞ্জেকশনের টেবিলটা ফুলে ভরে ওঠে। রঙিন কাগজ, প্রিয় বাটারস্কচের কেক সাজিয়ে কেবিনে আনা হয় তাঁকে। প্রবেশপথের অভ্যর্থনাতেই দারুণ খুশি বার্থডে গার্ল। নিজের জন্মদিন নিজেই ভুলে গিয়েছিলেন। হাসপাতালের চিকিৎসক ও অন্যান্যরা সেই দিনটিকে মনে করিয়ে দেওয়ায় তিনি দারুণ খুশি। কৃতজ্ঞতা জানাতে ভোলেননি। চিকিৎসকরা আগেই জানতেন সুস্থ হয়ে ফিরে ফের জন্মদিন উদযাপনে মুখিয়ে আছেন ডরোথি। তাই জন্মদিনের দিনটিই  তাঁরমতো করে তাঁকে উপহার দেওয়া হল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

CAKE-WEB

Advertisement

এই অযাচিত আপ্যায়নে আবেগতাড়িত ডরোথি লোম্যান। ধন্যবাদ জানিয়েই দায়িত্ব শেষ করেননি।  নিজের ফেসবুকেও সেলিব্রেশনের ছবি আপলোড করেছেন। জানিয়েছেন, কাজে ফিরতে পারার আনন্দে তিনি দিশেহারা।

[পাকিস্তানে বেড়ে চলা ধর্ষণের জন্য দায়ী বলিউড!]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.