সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই শহর কলকাতায় দুর্ঘটনার কবলে পড়েছিল কোটি টাকার ফেরারি। দ্রুত গতি প্রাণ কেড়ে নিয়েছিল এক ব্যক্তির। ফের দুর্ঘটনায় দুমড়ে মুছড়ে গেল ফেরারি। তাও আবার শো-রুম থেকে বেরনোর পরই।
[ট্রাম্পের নীতির জের, আমেরিকায় ‘বন্দি’ শতাধিক ভারতীয় শিশু]
এ ঘটনা অবশ্য চিনের। ভারতীয় মুদ্রায় সাড়ে চার কোটি টাকার বিনিময়ে শখের ফেরারিটি কিনেছিলেন চিনা মহিলা। অনেক দিনের স্বপ্নপূরণ হয় তাঁর। তাই স্বাভাবিকভাবেই মনে ছিল তৃপ্তি আর মুখে হাসির ছটা। কিন্তু সে হাসি দীর্ঘস্থায়ী হল না। দাম চুকিয়ে শো-রুম থেকে ব্র্যান্ড নিউ গাড়ি নিয়ে বাড়ি ফেরার পালা। আর তখনই ঘটল দুর্ঘটনা। গাড়ি চালিয়ে শো-রুম থেকে বের হতেই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে ফেরারি। গাড়ি কেনার কয়েক সেকেন্ডের মধ্যেই জলে গেল ক্রেতার কোটি কোটি টাকা। দুর্ঘটনার জেরে দুমড়ে যায় একটি দামী বিএমডব্লিউ এবং একটি কালো নিসান গাড়িও। চালকের আসনে ছিলেন চিনা মহিলা। সঙ্গে ছিলেন অন্য যাত্রীও। তবে অতিরিক্ত গতির কারণে নয়, তিনি ঠিকমতো গাড়ি চালাতে না পারার জন্যই ঘটে এমন ঘটনা। অল্পের জন্য রক্ষা পান ওই মহিলা ও তাঁর সহযাত্রীরা। হালকা চোট পান তাঁরা। তবে যাত্রীরা রক্ষা পেলেও বাঁচানো যায়নি সাধের ফেরারিকে।
[ওপার বাংলায় শৌচাগারে সন্তান প্রসব, খোঁজ মিলল রোকসানার পরিবারের ]
গোটা ঘটনা ধরা পড়েছে রাস্তার সিসিটিভি ফুটেজে। ব্যস্ত রাস্তায় এমন দৃশ্য দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন পথচলতি লোকজন। চোখের সামনে ধ্বংস হয়ে যায় তিনটি দামী গাড়ি। ফেরারির সামনের অংশ বেশি ক্ষতিগ্রস্থ হয়। এ গাড়ি মেরামতির পর আর সুস্থ হবে কিনা সন্দেহ। এই ঘটনাই শিক্ষা দিল যে ভাল ড্রাইভিং জানা না থাকলে, চালকের আসনে বসা বিপদ ও ক্ষতিই ডেকে আনে। মনে হতে পারে, এর চেয়ে সাধারণ পরিবহণেই যাতায়াত করা হয়তো ভাল। তাই নয় কি?
সর্বশেষ খবর
-
মধ্যমগ্রামে মাছচোর! প্রায় চার হাজার টাকার ইলিশ মাছ হাতিয়ে উধাও বৃদ্ধা
-
স্কুলেই নির্যাতনের শিকার ছাত্রীরা! হেনস্তার পর ভিডিও আপলোডের অভিযোগে সাসপেন্ড ২ শিক্ষক
-
‘বাংলাদেশি ইলিশে’র নামে চড়া দামে বিকোচ্ছে ভুয়ো মাছ! থানায় অভিযোগ দায়ের
-
জন্মাষ্টমীর ভোগে তালের বড়া, সুগার থাকলে কি শুধু দেখেই কাটাবেন? খেতে পারেন এই ৩ কৌশলে!
-
শিলিগুড়ি থেকে দক্ষিণ কোরিয়ায় পাড়ি দুর্গার, কীভাবে সোশাল মিডিয়া ঘোরাল বাংলার প্রতিমাশিল্পীর ভাগ্য?