সুকুমার সরকার, ঢাকা: দুর্গাপুজোর ঠিক মুখেই ফের হিন্দু হত্যার ঘটনা ঘটল বাংলাদেশে৷ ঠাকুরগাঁও জেলাশহরের শ্মশানকালী মন্দিরের পাশের বাগানে এক প্রৌঢ়ের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখেন স্থানীয় অধিবাসীরা৷ পরে পুলিশকে খবর দিলে তারা এসে দেহ উদ্ধার করে৷
পুলিশ সূত্রে খবর, মৃত প্রৌঢ়ের নাম গোকুল চন্দ্র দাস (৫০)৷ পেশায় সাইকেল সারাইয়ের কাজ করতেন তিনি৷ তাঁর শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে৷ রাতেই ওই প্রৌঢ়কে খুন করে মন্দিরের পাশের বাগানে ঝুলিয়ে রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে৷ পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ নিয়ে গেলেও, এ ঘটনা হত্যা কি না তা এখনও নিশ্চিত করে কিছু জানায়নি৷
নানা কারণেই বাংলাদেশে পরপর হিন্দু হত্যার ঘটনা ঘটছিল৷ পুজোর মুখে আবারও হিন্দু হত্যার ঘটনা মাথাচাড়া দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷
সর্বশেষ খবর
-
বাড়িতে উদ্ধার হওয়া কাড়ি কাড়ি টাকার উৎস কী? ব্যাখ্যা দিতে পারলেন না বিচারপতি, শাস্তি অবশ্যম্ভাবী
-
চা শিল্পের গৌরব ফেরানোই লক্ষ্য, কার্শিয়াংয়ে চালু টি টেস্টিং কোর্স
-
‘১৫ আগস্টের মধ্যে সব বাঙালিকে ছাড়তে হবে উত্তরবঙ্গ’! হুঁশিয়ারি তৃণমূল নেতার, চাঞ্চল্য ধূপগুড়িতে
-
শ্রীলঙ্কা সিরিজের পরই টেস্ট অবসরে জাদেজা? রো-কো’র পর গম্ভীরের কোপে আরেক তারকা!
-
মারাঠি না জানলে বাতিল ড্রাইভিং লাইসেন্স! মহারাষ্ট্রের নয়া আইনে বিপাকে ভিনরাজ্যের অটো-ট্যাক্সি চালকরা