সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর ভূমিকম্পে কেঁপে উঠল পেরু। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৬। মৃত্যু হয়েছে ১ জনের। আহতের সংখ্যা ৩৬। রবিবার সকালে ঘটনাটি ঘটলেও সোমবার তা প্রকাশ্যে এসেছে। আমেরিকার ভূ-বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল পেরুর রাজধানী লিমা থেকে ১৪ মাইল দূরে ক্যালাও শহরে ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৭ কিলোমিটার গভীরে।
সূত্রের খবর, রবিবার স্থানীয় সময় সকাল ১১টা ৩৫ মিনিট নাগাদ জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে লিমা এবং তার পাশ্ববর্তী অঞ্চল। তারপরই গোটা দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই লিমায় বেশ কিছু বাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, একাধিক বাড়িতে ফাটল ধরেছে বলেও খবর। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট এবং বেশ কিছু স্কুলও। ক্যালাও শহরে দেওয়াল চাপা পড়ে ১ জনের মৃত্যু হয়েছে। তবে এখনও পর্যন্ত সেখানে কোনও সুনামির সতর্কতা জারি করা হয়নি।
বিশ্বের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলির মধ্যে অন্যতম হল পেরু। প্রতি বছর সেখানে একশোরও বেশি সংখ্যক ভূমিকম্প হয়। এ প্রসঙ্গে পেরুর মেয়র ডিনা বোলুয়ার্তে বলেন, “এখনও পর্যন্ত ১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন প্রায় ৩৬ জন। আমরা গোটা পরিস্থিতির উপর নজর রেখেছি। দেশবাসীকে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।“
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের