সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আস্ত মানুষের ছায়া ভেসে বেড়াচ্ছে আকাশে! দেখে চোখ কপালে উঠেছিল জনতার৷ ভোজবাজি নাকি কোনও অলৌকিক ঘটনা! সাধারণ মানুষকে বিস্মিত করেই মানুষ আকৃতির মস্ত ছায়া ভাসল জাম্বিয়ার আকাশে৷
গোপনে দ্বিতীয় বিয়ে, আসরেই বরকে ধোলাই প্রথমা স্ত্রীর
জানা যাচ্ছে, কিটওয়ে শহরের এক শপিংমলের মাথায় ভাসতে দেখা যায় এই মানুষের ছায়াকে৷ স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে৷ হিড়িক পড়ে যায় ছবি তোলার৷ কিন্তু সত্যিই কি মানুষের ছায়া উপরে ভেসে বেড়াতে পারে? সে প্রশ্নই এখন ভাবিয়ে তুলেছে বিশেষজ্ঞদের৷ হ্যারি পটারের কল্পবিজ্ঞানের গল্পের ঘটনা যে এভাবে বাস্তব হয়ে উঠতে পারে, তা ভাবেননি অনেকেই৷ প্রকৃতির খেয়ালেই তৈরি হয়েছে এই ছায়ামানুষ৷ বিশেষজ্ঞদের ধারণা, মেঘের দল জমাট বেঁধেই এ জিনিস তৈরি করেছে৷

প্রতক্ষ্যদর্শীরা জানাচ্ছেন, প্রায় ১০০ মিটার লম্বা ছিল এই ছায়া৷ শপিংমলের উপরের আকাশে প্রায় আধঘণ্টা ধরে দেখা গিয়েছে সেটিকে৷ ছায়া দেখার সঙ্গে সঙ্গেই অনেকে তার পুজো করা শুরু করে দেন৷ কেননা তাঁদের বিশ্বাস, এ ভগবানেরই কাজ৷ অনেকে আবার এই ধরনের ঘটনায় ভয় পেয়ে দৌড়াদৌড়ি করতে শুরু করেন৷ গোটা ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে৷ এরকম অদ্ভুত ঘটনায় তোলপাড় পড়েছে গোটা দুনিয়াতেই৷
দেখুন ভিডিও-
‘কোনটা দেশদ্রোহী কাজ, তার বিচার কে করবে?’
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!