সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মসুল শহরে আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে ইরাকি সেনা৷ সরকারি বাহিনীর অভিযানে ক্রমশ দিশেহারা হয়ে পড়ছে ইসলামিক স্টেটের সর্বেসর্বা আবু বকর আল বাগদাদি৷ অবরুদ্ধ মসুলের ভিতর থেকে বাগদাদির ঘনিষ্ঠ এক ব্যক্তি এসএমএস করে সংবাদ সংস্থা রয়টার্সকে এ খবর জানিয়েছেন৷
নভেম্বরের গোড়ায় পাঠানো ওই টেক্সট মেসেজের বক্তব্য, “ধরা পড়ার ভয়ে বাগদাদি ক্রমশ অসংযমী হয়ে উঠছে৷ গোপন ডেরা ছেড়ে খুব একটা বেরোচ্ছে না৷ প্রকাশ্যে আসা কার্যত বন্ধ করে দিয়েছে৷ ধরা পড়ার ভয়ে গায়ে ‘সুইসাইড বম্বার ভেস্ট’ না পরে ঘুমোতেও যাচ্ছে না৷” ওই এসএমএস থেকেই স্পষ্ট, ইরাকি, কুর্দিশ ও মার্কিন সেনাবাহিনীর ত্রিমুখী আক্রমণের মুখে ইসলামিক স্টেট জঙ্গিদের অবস্থা এখন কতটা সঙ্গীন৷
সরকারি বাহিনীর হাতে ধৃত কয়েকজন ইসলামিক স্টেট জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করেও এই একই তথ্য পেয়েছে ইরাকি সেনা৷ জানা গিয়েছে, বাগদাদি এখন তার ঘনিষ্ঠদেরও বিশ্বাস করতে পারছে না৷ আগে কখনও সখনও তার মুখে মজার চুটকি শোনা যেত, এখন সবসময় গম্ভীর মুখে দেখা যাচ্ছে আন্তর্জাতিক তকমা পাওয়া এই জঙ্গিকে৷ ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে ধীরে চলো নীতিতে বিশ্বাসী ইরাকি সেনা৷ গত ১৭ অক্টোবর থেকে মসুল শহর অভিযান শুরু করেছে সরকারি বাহিনী৷
সর্বশেষ খবর
-
ইউনুসের জন্যই হামের বাড়বাড়ন্ত! প্রাক্তন উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিস
-
ঘুষ নিয়ে ঘিঞ্জি জায়গায় হোটেলের অনুমতি! অগ্নিকাণ্ডে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদকে তোপ বিজেপি বিধায়কের
-
৪৮ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প! ধ্বংসপুরী ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩
-
‘ক্রিকেটীয় বোধের ধারপাশ দিয়ে যায়নি’, উইকেট ছুড়ে দেওয়ায় পন্থকে তুলোধোনায় প্রাক্তন ক্রিকেটার
-
স্লিপার সেল তৈরির ছক! তপসিয়া থেকে গ্রেপ্তার আইএসআই এজেন্ট রানার সহযোগী ইমরান