Afghanistan

অপারেশন সিঁদুরে ধ্বংস, পাকিস্তানের সেই বায়ুসেনা ঘাঁটি ফের গুঁড়িয়ে দিল আফগানিস্তান

পাকিস্তানের রাওয়ালপিণ্ডিতে নূর খান বিমানঘাঁটিতে ড্রোন হামলা করেছে আফগানিস্তান। অপারেশন সিঁদুরে এই নূর খান বিমানঘাঁটি গুঁড়িয়ে গিয়েছিল। মেরামত করার পরে ফের সেই ঘাঁটিতে হামলা হল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ১১:০৪

options
link
অপারেশন সিঁদুরে ধ্বংস, পাকিস্তানের সেই বায়ুসেনা ঘাঁটি ফের গুঁড়িয়ে দিল আফগানিস্তান
নূর খান বিমানঘাঁটিতে ড্রোন হামলা আফগানিস্তানের। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য জ্বলছে যুদ্ধের আগুনে। সেই সঙ্গে ভারতের দুই পড়শিও জড়িয়ে পড়েছে প্রাণঘাতী যুদ্ধে। জানা গিয়েছে, পাকিস্তানের রাওয়ালপিণ্ডিতে নূর খান বিমানঘাঁটিতে ড্রোন হামলা করেছে আফগানিস্তান। রবিবার গভীর রাতে এই হামলার কথা ঘোষণা করেছে তালিবান প্রশাসন। উল্লেখ্য, অপারেশন সিঁদুরে এই নূর খান বিমানঘাঁটি গুঁড়িয়ে গিয়েছিল। মেরামত করার পরে ফের সেই ঘাঁটিতে হামলা হল।

Advertisement

গত শুক্রবার আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। তার আগে থেকেই দুই দেশ একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়েছে। ইরান-ইজরায়েল যুদ্ধের পাশাপাশি চলছে পাক-আফগান যুদ্ধও। দুপক্ষেই বহু মানুষের মৃত্যুর খবর মিলেছে। কিন্তু দুই দেশের প্রশাসনই সেই নিয়ে মুখ খুলতে নারাজ। এহেন পরিস্থিতিতে পাকিস্তানের বুকে বড়সড় হামলা করল তালিবান প্রশাসন। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে পাকিস্তান যেভাবে আকাশপথে লাগাতার হামলা করছে তার পালটা দিতেই নূর খান বিমানঘাঁটিতে আক্রমণ।

Advertisement

রবিবার মাঝরাতে হামলার পরে আফগান প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, ‘রাওয়ালপিণ্ডির নূর খান বিমানঘাঁটি লক্ষ্য করে আকাশপথে অপারেশন চালিয়েছে আফগানিস্তানের বায়ুসেনা। পাক সেনার একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর এবং ঘাঁটি লক্ষ্য করে হামলা হয়েছে। সফলভাবে এই অপারেশন সম্পন্ন করেছে বায়ুসেনা। আগামীদিনে পাকিস্তান যদি আগ্রাসী পদক্ষেপ করে তাহলে এভাবেই জবাব দেওয়া হবে।’ এক্স হ্যান্ডেলে এই বার্তা দেওয়ার পাশাপাশি ড্রোন উড়ে যাওয়ার ভিডিও এবং নূর খান বিমানঘাঁটির ভিডিও শেয়ারও করেছে তালিবান প্রশাসন। 

Advertisement

প্রসঙ্গত, পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ বায়ুসেনা ঘাঁটি এই নূর খান। এই ঘাঁটি ইসলামাবাদ থেকে মাত্র ২৫ কিমি দূরেই অবস্থিত। ফলে রণকৌশলগত দিক থেকেও এই পাক বায়ুসেনা ঘাঁটি অন্যতম গুরুত্বপূর্ণ। অপারেশন সিঁদুরের পরবর্তীতে সেই ঘাঁটিকেই টার্গেট করে ভারত। ব্রহ্মস মিসাইলে গুঁড়িয়ে যায় পাক বায়ুসেনার ‘মেরুদণ্ড’। হামলা পরবর্তীতে যে স্যাটেলাইট ছবি সামনে আসে, তাতে স্পষ্ট দেখা যায় যে নূর খান এয়ারবেসের রানওয়েতে বড় বড় গর্ত হয়ে গিয়েছে। এমনকী আশেপাশের একাধিক বাড়িতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সদ্য সেই ঘাঁটি মেরামত করেছে পাক সেনা। এবার আফগান হামলায় গুঁড়িয়ে গেল সেই ঘাঁটি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.