সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানে খতম করা হল বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ISIS-এর অন্যতম সক্রিয় ইউনিট খোরাসানের গুপ্তচর প্রধান আসাদুল্লা ওরাকজাই (Asadullah Orakzai) -কে। নানগরহার প্রদেশের জালালাবাদ শহরের কাছে একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে খতম করেন আফগানিস্তান ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটি (NDS) -এর সদস্যরা।
আফগানিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত মার্চে কাবুলের গুরুদ্বারে ভয়াবহ জঙ্গি হামলা চালিয়েছিল আইএসআইএসের খোরাসান ইউনিটের সদস্যরা। এর ফলে ২৫ জন শিখের মৃত্যু হয়। তারপর থেকে এই হামলার মূলচক্রী জিয়ায়ুর রহমান ওরফে আসাদুল্লা ওরাকজাইকে খুঁজছিলেন গোয়েন্দারা। শনিবার রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে নানগরহার প্রদেশের জালালাবাদ শহরের কাছে একটি জায়গায় অভিযান চালান আফগানিস্তান ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটির সদস্যরা। তাতেই খতম হয় ISIS-এর খোরাসানের ইউনিট গুপ্তচর প্রধান আসাদুল্লা ওরাকজাই।
[আরও পড়ুন: রাম মন্দিরের ভূমিপুজো মুসলিম বিদ্বেষী! টাইমস স্কোয়্যারে প্রদর্শন রুখতে নিউ ইয়র্কের মেয়রকে চিঠি ]
এনডিএস সূত্রে খবর, পাকিস্তানি বংশোদ্ভূত ওই জঙ্গি আফগানিস্তানে ঘটে যাওয়া একাধিক নাশকতামূলক হামলার সঙ্গে যুক্ত ছিল। ওর সন্ধানে দীর্ঘদিন ধরে তল্লাশিও চালানো হচ্ছিল। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে কুখ্যাত ওই জঙ্গিকে খতম করা হয়েছে।
[আরও পড়ুন: বাজবে যুদ্ধের দামামা, মার্কিন সেনাঘাঁটিতে মিসাইল হামলার প্রস্তুতি ইরানের!]
সর্বশেষ খবর
-
নকশায় ঠিক কী গলদ? পুলিশের অনুরোধে তারাতলার দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাদবপুরের বিশেষজ্ঞ দল
-
এবার কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন রাঘব, ‘রাম’? লড়াইয়ে বাংলার লিয়েন্ডারও
-
রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা! মুর্শিদাবাদে গ্রেপ্তার ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী
-
৭৭৪৪ কোটি টাকা! বেতনের নিরিখে এলন মাস্কের পরই নাম যাদবপুরের প্রাক্তনীর, কে এই শঙ্খ মিত্র?
-
৩৯-এও বিশ্বকাপে হ্যাটট্রিক মেসির, শরীরচর্চার সঙ্গে লুকিয়ে আর কোন রহস্য?