সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০০ ও ১০০০ টাকার মতো বড় নোট বাতিলের কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়ে এখনও দেশের মধ্যে পক্ষে-বিপক্ষে নানা মতামত শোনা যাচ্ছে৷ কিন্তু কালো টাকার বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়ে এবার একই পথে হাঁটল অস্ট্রেলিয়া৷ ভেনেজুয়েলার পর অস্ট্রেলিয়াতেও কালো টাকার বিরুদ্ধে অভিযানে বাতিল হচ্ছে বড় নোট৷ ১০০ ডলারের নোট বাতিল করতে চলেছে অস্ট্রেলিয়ার সরকার৷
এবিসি রেডিও-কে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার অর্থ দফতরের মন্ত্রী কেলি ও’ডেয়ার জানিয়েছেন, কালো টাকার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ এই মুহূর্তে সে দেশে ১০০ ডলারের নোটে ৩০০ মিলিয়ন ডলার বাজারে রয়েছে৷ মন্ত্রী জানিয়েছেন, সে দেশের জিডিপি-র প্রায় ১.৫ শতাংশই কালো টাকা৷ নরেন্দ্র মোদির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ভেনেজুয়েলাও সম্প্রতি তাদের বড় নোট বাতিল করেছে৷ ১০০ বলিভারের নোট বাতিল করা হয়েছে কালো টাকার রমরমা রুখতে৷
সর্বশেষ খবর
-
পছন্দের চেয়ার না মেলায় ‘গোঁসা’ রাহুল-খাড়গের! এবারও এলেন না লালকেল্লায়
-
কলকাতার রাজপথের ক্যানভাসে ‘প্রতিবাদ আঁকলেন’ জয়া, অগ্নিমিত্রা-ঋতুপর্ণাদের সঙ্গে রাতদখলে আহসানও
-
রানার গ্রেপ্তারির পরই কোচবিহারে জালে ৩ পাক গুপ্তচর, বাংলার বুকে শিকড় ছড়িয়ে কত দূর?
-
কান টেনে মাথার হদিশ! এবার টুলু-কানেকশন খুঁজতে অনুব্রতর দেহরক্ষীর বাড়িতে রাজ্য পুলিশও
-
‘এই বাংলা শ্যামাপ্রসাদ-প্রণবানন্দের’, রেড রোডে ‘সংকীর্ণতা’ সরিয়ে রাষ্ট্রবাদের পাঠ শুভেন্দুর