শুল্ক অস্ত্রে ফের ময়দানে আমেরিকা। রুশ তেলের গ্রাহকদের শিক্ষা দিতে নয়া বিল পাশ হতে চলেছে মার্কিন সেনেটে। যার জেরে এখন থেকে কোনও দেশ রাশিয়ার তেল কিনলে তার উপর চাপবে ১০০ শতাংশ শুল্ক। বলার অপেক্ষা রাখে না আমেরিকার এই পদক্ষেপের জেরে বিপাকে পড়তে চলেছে ভারত, চিন-সহ ৫টি দেশ। মার্কিন সেনেটরদের একটি দলের তরফে নয়া এই বিলের প্রস্তাব করা হয়েছে। যাকে সমর্থন করেছে হোয়াইট হাউস। মনে করা হচ্ছে, আগস্ট মাসের আগেই পাশ হতে পারে বিলটি।
আরও পড়ুন:
নয়া এই বিল প্রসঙ্গে মার্কিন সেনেটর ব্লুমেনথাল বলেন, “রাশিয়া থেকে তেল কেনা ৫টি দেশের উপর এই শুল্ক আরোপ করা হচ্ছে। যেখানে শুল্কের পরিমাণ হবে সর্বোচ্চ ১০০ শতাংশ। তবে কিছু ক্ষেত্রে ছাড়ও দেওয়া হচ্ছে।” রুশ তেল কেনার জন্য আমেরিকার কোপে পড়তে চলেছে ভারত, চিন, স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং আজারবাইজান। তবে শুধু রাশিয়ার থেকে শুধু তেল কেনা নয়, প্রাকৃতিক গ্যাস কেনা দেশগুলির উপরও শুল্ক চাপানোর কথা বলা রয়েছে নয়া বিলে।
আমেরিকার এই পদক্ষেপের জেরে বিপাকে পড়তে চলেছে ভারত, চিন-সহ ৫টি দেশ। মার্কিন সেনেটরদের একটি দলের তরফে নয়া এই বিলের প্রস্তাব করা হয়েছে। যাকে সমর্থন করেছে হোয়াইট হাউস।
উল্লেখ্য, গত বছর এই বিলের প্রস্তাব করেছিলেন ভারত বিরোধী সদ্য প্রয়াত মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম। কড়া সুরে তিনি জানিয়েছিলেন আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে যারা রাশিয়া থেকে তেল কিনছে তাদের উপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। যদিও শেষ পর্যন্ত সেই বিল কার্যকর হয়নি। তবেন গ্রাহামের মৃত্যুর পর নয়া যে বিল পেশ হতে চলেছে সেটা আগের বিলেরই সংশোধনী। মার্কিন সেনেট সূত্রের খবর, নয়া এই বিলে এখনও পর্যন্ত ২৬ জনের প্রস্তাব রয়েছে আগামী দিনে সেই সংখ্যা আরও বাড়তে পারে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অযোধ্যা, বৈষ্ণো দেবীর পর চুরির অভিযোগ গুজরাটের অম্বাজি মন্দিরেও! সিসিটিভিই চিনিয়ে দিল অভিযুক্তদের
-
ফের রণক্ষেত্র মণিপুর! অসম রাইফেলসের ক্যাম্পে হামলা উন্মত্ত জনতার, একাধিক গাড়িতে আগুন
-
‘লাভ জেহাদ’-এর অভিযোগ থেকে ‘ফতোয়া’ জারি, নীরবতা ভেঙে আমির বললেন…
-
ফের বঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি! রথে দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
-
‘দম থাকলে ব্রিগেডে যান’, একুশে জুলাই নিয়ে ‘কালীঘাট তৃণমূল’কে তোপ দিলীপের