মহাকাশে ফের ঝলমলে ভারতের নাম! সুনীতা উইলিয়ামসের পর আরও এক ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর আজ রাতে পাড়ি দিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে। ইতিহাস গড়ে টানা আট মাস সেখানে থাকবেন তিনি। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’র এই বিজ্ঞানী ১৪ জুলাই, অর্থাৎ মঙ্গলবার রাতে মহাশূন্যে পাড়ি দিচ্ছেন। মেনেন একাধিক গুণের অধিকারী। তিনি প্রশিক্ষিত নভশ্চর তো বটেই, এছাড়াও চিকিৎসক এবং মেকানিক্য়াল ইঞ্জিনিয়ারও।
অনিলে মেননের মহাকাশযাত্রার দিকে অধীর আগ্রহে তাকিয়ে ভারত। বিশেষ করে কেরল জুড়ে চলছে প্রবল উদ্দীপনা, কারণ এই রাজ্যের সঙ্গেই জড়িয়ে রয়েছে তাঁর পারিবারিক শিকড়। নাসা সূত্রে খবর, কাজাখস্তানের ঐতিহাসিক বৈকানুর কসমোড্রোম থেকে রাশিয়ার সয়ুজ এমএস-২৯ মহাকাশযানে চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে পাড়ি দেবেন তিনি। বৈকানুর থেকেই মহাকাশ পাড়ি দিয়েছিলেন ভারতের প্রথম নভশ্চর রাকেশ শর্মা।
আমেরিকার মিনেসোটার মিনিয়াপলিসে জন্ম অনিলের। বাবা ভারতীয় এবং মা ইউক্রেনীয়। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে নিউরোবায়োলজির ডিগ্রি অর্জন করেন তিনি। ইউনিভার্সিটি অফ টেক্সাস মেডিক্যাল ব্রাঞ্চ থেকে এ্যারোস্পেস মেডিসিন নিয়ে পড়াশোনা করেন। এছাড়াও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং নিউরোবায়োলজি স্নাতকোত্তর ডিগ্রিও রয়েছে তাঁর।
জানা গিয়েছে, বর্তমান মিশনে ফ্লাইট ইঞ্জিনিয়ারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন অনিল মেনন। সব ঠিক থাকলে উৎক্ষেপণের পর মাত্র তিন ঘণ্টার রোমাঞ্চকর যাত্রা শেষে রাত ১১টা ২৬ মিনিটে সয়ুজ মহাকাশযানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের প্রিচাল নামক বিশেষ মডিউলের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ডকিং করবে। অনিলের সঙ্গে মহাকাশে পাড়ি দিচ্ছেন রাশিয়ার অভিজ্ঞ নভশ্চর পিওতর দুব্রভ এবং মহিলা মহাকাশচারী আন্না কিকিনা। দুই রুশ গবেষকের এটি দ্বিতীয় মহাকাশ যাত্রা হলেও অনিল মেনন প্রথমবার মহাকাশের রোমঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হবেন।
সর্বশেষ খবর
-
অলীক মায়ায় বুঁদ জেন-জি! এআই-এর সঙ্গে অবাস্তব প্রেমে কেন মজেছে হৃদয়?
-
‘দু’মাসেই পুলিশকে দলদাস বানিয়েছে বিজেপি’, ‘স্যাটাভাঙা’ মন্তব্যে চারঘণ্টা জেরা শেষে বেরিয়ে কটাক্ষ হুমায়ুনের
-
বর্ষার জলে ডুবছে পা? শরীরে ঢুকতে পারে মারাত্মক জীবাণু, কী কী করণীয়!
-
হেরে যাক বিশ্বজয়ীরা! কেন হঠাৎ আর্জেন্টিনাকে হারানোর তাগিদ বহু ফুটবলপ্রেমীর?
-
সিঙ্গুর থেকে শিক্ষা, নয়া শিল্পযুগের শপথ, শিল্পবান্ধব নীতিতেই লগ্নির সম্ভাবনা?