Fighter jet Crash

মাঝ আকাশে ভয়ংকর সংঘর্ষ, মাটিতে আছড়ে পড়ল দুই মার্কিন যুদ্ধবিমান, ভাইরাল ভিডিও

রবিবার এই দুর্ঘটনা ঘটেছে আমেরিকার আইডাহো প্রদেশের মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসে। দুর্ঘটনার পর বিরাট বিস্ফোরণের সঙ্গে মাটিতে আছড়ে পড়ে বিমান দুটি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৬, ১৪:৫৬

options
link
মাঝ আকাশে ভয়ংকর সংঘর্ষ, মাটিতে আছড়ে পড়ল দুই মার্কিন যুদ্ধবিমান, ভাইরাল ভিডিও
দুর্ঘটনার পর কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ।

এয়ার শো চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা। মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ দুই মার্কিন যুদ্ধবিমানের (Fighter jet Crash)। রবিবার এই দুর্ঘটনা ঘটেছে আমেরিকার আইডাহো প্রদেশের মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসে। দুর্ঘটনার পর বিরাট বিস্ফোরণের সঙ্গে মাটিতে আছড়ে পড়ে বিমান দুটি। যদিও এই দুর্ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। শেষ মুহূর্তে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন দুই বিমানের ৪ জন পাইলট।

Advertisement

জানা যাচ্ছে, প্রায় ৮ বছর পর বায়ুসেনার যুদ্ধ বিমানগুলিকে নিয়ে ‘গানফাইটার স্কাইজ এয়ার শো’ আয়োজিত হয়েছিল আমেরিকায়। অন্যান্য বিমানের সঙ্গে সেখানে ছিল আমেরিকার অত্যাধুনিক F/A-18 বিমান। প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতিতে আকাশে একের পর এক কসরত দেখাচ্ছিল বিমানগুলি। দুপুরের দিকে F/A-18 বিমানের আধুনিক সংস্করণ EA-18G আকাশে কসরত দেখাতে শুরু করে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দুর্ঘটনার পর বিরাট বিস্ফোরণের সঙ্গে মাটিতে আছড়ে পড়ে বিমান দুটি। যদিও এই দুর্ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

এক পর্যায়ে এই সিরিজের দুটি বিমান একে অপরের গা ঘেঁষে আকাশে ডিগবাজি খাচ্ছিল। সেই সময় হঠাৎ মুখোমুখি ধাক্কা লাগে বিমানে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সবেগে পড়তে নিচে পড়তে থাকে বিমান দুটি। মাটিতে আছড়ে পড়ার পর বিরাট বিস্ফোরণ ঘটে বিমানে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা আকাশ। যদিও শেষ মুহূর্তে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন দুই বিমানের ৪ জন পাইলট।

Advertisement

মার্কিন সেনার তরফে জানা গিয়েছে, বিমান দুটি এয়ার বেস থেকে দুই মাইল দূরে ভেঙে পড়ে। দুর্ঘটনার প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। নেভানো হয় আগুন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। পাইলটদের শারীরিক অবস্থা সম্পর্কে বিশদে কিছুই জানানো হয়নি। দুর্ঘটনার পর বন্ধ করে দেওয়া শয় ওই এয়ার শো।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন