আমেরিকার ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিসর্টে নিরাপত্তারক্ষীদের গুলিতে হত এক অনুপ্রবেশকারী। তাঁর সঙ্গে আগ্নেয়াস্ত্র ছিল। আমেরিকার সিক্রেট সার্ভিসের মুখপাত্র জানিয়েছেন, পাম বিচে অবস্থিত মার-এ-লাগো রিসর্টে অনুমতি ছাড়া অনুপ্রবেশের চেষ্টা করেছিল ওই ব্যক্তি। নিরাপত্তারক্ষীরা তাঁকে ঠেকানোর চেষ্টা করলেও তিনি থামেননি। বাধ্য হয়েই শেষমেশ তাঁর উপর গুলি চালান নিরাপত্তারক্ষীরা। তাতেই নিহত হন আগন্তুক।
আরও পড়ুন:
রবিবার এই ঘটনার কথা জানিয়েছে আমেরিকার সিক্রেট সার্ভিস। যদিও ঘটনার সময় রিসর্টে ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট। তিনি এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প বর্তমানে হোয়াইট হাউসে রয়েছেন। সিক্রেট সার্ভিস জানিয়েছে, উত্তর দিকের গেট দিয়ে রিসর্টের ভিতর প্রবেশের চেষ্টা করছিলেন আগন্তুক। সেই সময় প্রথমে তাঁকে বাধা দেওয়া হয়। তার পরেও তিনি প্রবেশের চেষ্টা করায় তাঁকে গুলি করেন সিক্রেট সার্ভিসের এক এজেন্ট এবং পাম বিচ কাউন্টির ডেপুটি শেরিফ।
অতীতেও ট্রাম্পের উপর হামলার চেষ্টা হয়েছে। সিক্রেট সার্ভিস জানিয়েছে, ২০২৪ সালের ১৩ জুলাই পেনসিলভ্যানিয়ায় ভোটের প্রচারে গিয়ে হামলার মুখে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। অভিযোগ, সেই দিন ট্রাম্পকে রীতিমতো প্রাণে মারার ছক কষা হয়েছিল। ঘটনায় জখমও হয়েছিলেন তিনি। এর পর ওই বছরই ১৫ সেপ্টেম্বর ট্রাম্পের ওয়েস্ট পাম বিচের গল্ফ কোর্সে রাইফেল হাতে এক বন্দুকবাজ ঢুকে পড়েছিলেন। সেই সময় গল্ফ খেলছিলেন ট্রাম্প। চলতি মাসের শুরুতেই সেই বন্দুকবাজকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছে আমেরিকার আদালত।
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা