সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিলিপিন্সের জেলে হামলা চালিয়ে ১৩২ জন জেলবন্দিকে মুক্ত করল ইসলাম জঙ্গি সংগঠনের দুষ্কৃতীরা৷ এই ঘটনায়, সংশোধনাগারের এক নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে৷
জানা গিয়েছে, স্থানীয় সময় বুধবার প্রায় ১০০ জন সশস্ত্র দুষ্কৃতী হামলা চালায় ফিলিপিন্সের ওই সংশোধনাগারে৷ বলাই বাহুল্য জঙ্গি সংগঠনের অপর দুষ্কৃতীরাই বন্দি ছিল ওই সংশোধনাগারে৷ এদিন জঙ্গি মুক্তির জন্য এই হামলা হলে নিরাপত্তারক্ষী এবং সশস্ত্র দুষ্কৃতীদের মধ্যে গুলির লড়াই চলে৷ প্রায় দু’ঘণ্টা চলা এই লড়াইয়ে এক নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে৷ জেলের ১৩২ জন বন্দিকে মুক্ত করে দিয়েছে দুষ্কৃতীরা৷
দুষ্কৃতীদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ৷ যদিও এখনও তাদের গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন জেল ওয়ার্ডেন পিটার জন বনগ্যাট৷ বহুদিন ধরেই এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী ইসলাম জঙ্গি সংগঠন উপদ্রব চালিয়ে আসছে বলে জানা যাচ্ছে৷ এর আগে ২০১৬ সালে একবার সংশোধনাগারে হামলা চালিয়ে ২৩ জঙ্গিকে মুক্ত করা হয়েছিল৷
সর্বশেষ খবর
-
জিনপিংয়ের সঙ্গে করমর্দনে ‘না’ মেলানিয়া ট্রাম্পের! ভাইরাল ভিডিও ঘিরে চর্চা
-
থ্রিলার ও ভীতির ককটেল, ত্রিকোণ প্রেমের গল্পে কতটা জমল ‘অটবী’?
-
জিতিয়ে দিতে পারতেন! একুশে নন্দীগ্রামে মমতাকে সমর্থন করতে চেয়েছিলেন মিলন
-
মোচার বড়ায় তুষ্ট উমা, বাংলার কোথায় পূজিত হন চতুর্ভুজা দেবী?
-
উপনির্বাচনের আগেই মুর্শিদাবাদে ‘খুন’ কংগ্রেস কর্মী, কাঠগড়ায় এনসিপিআই