চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওয়াশিংটন সফরের (Xi Jinping US Visit) পরই বেজিং-আমেরিকার নয়া ‘সমীকরণ’ নিয়ে বিশ্বজুড়ে চর্চা চলছে। এই পরিস্থিতিতেই নজর কাড়ল এক অভূতপূর্ব মুহূর্ত। জিনপিংয়ের সঙ্গে করমর্দন নাকচ করলেন মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী মেলানিয়া ট্রাম্প! যা ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।
সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। সেখানে দেখা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে করমর্দনের পর জিনপিং মেলানিয়ার সঙ্গে করমর্দনের জন্য এগিয়ে আসছেন। ঠিক তখনই ট্রাম্পের স্ত্রী তাঁর ডান হাতটি উপরে তোলেন এবং এক পা পিছিয়ে যান। শেষ পর্যন্ত করমর্দন করেননি দু’জন। কিন্তু মেলানিয়া কেন এমন আচরণ করলেন, তা স্পষ্ট নয়। এ বিষয়ে দু’দেশের তরফে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যাও দেওয়া হয়নি। তবে ভিডিওটি ঘিরে সমাজমাধ্যমে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন:
🇺🇸🇨🇳 Melania Trump appears to refuse Xi Jinping’s handshake
Melania Trump appears to step back as Chinese President Xi Jinping extends his hand for a handshake. pic.twitter.com/EURW8KRNvA
— SilencedSirs◼️ (@SilentlySirs) September 25, 2026
উল্লেখ্য, ট্রাম্পের আমন্ত্রণে ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর ওয়াশিংটন সফরে গিয়েছিলেন চিনা প্রেসিডেন্ট।প্রোটোকল ভুলে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট। উপস্থিত ছিলেন জিনপিংয়ের স্ত্রী পেং লিয়ুয়ানও। চিনা প্রেসিডেন্টকে অভ্যর্থনার জন্য ছিল ১০০ ফুট লম্বা লাল গালিচা, কামান, বিশেষ গার্ড। শুধু তাই নয়, ওয়াশিংটনে পা রাখতেই আকাশে গর্জে ওঠে মার্কিন বায়ুসেনার দু’টি বি-১ বোমারু বিমান। অন্যদিকে, জিনপিংয়ের আমেরিকা সফরের মাঝেই শুল্কযুদ্ধে সংঘর্ষবিরতির মেয়াদবৃদ্ধির কথা ঘোষণা করেছে ট্রাম্পের সরকার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী