সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মস্কোর গুদামে ভয়াবহ আগুন৷ আগুনে প্রাণ গেল কমপক্ষে ১৬ অভিবাসী কর্মীর৷ বিষাক্ত গ্যাসের ফলেই তাঁদের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে মস্কো প্রশাসনের পক্ষ থেকে৷ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গিয়েছে৷ স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে৷
পুলিশ সূত্রে খবর, এদিন সকালে যখন আগুন লাগে কর্মীরা তখন পুরোদমে কাজ করছিলেন গুদামঘরে৷ আগুন থেকে বাঁচার জন্য গুদামেরই আর একটি ঘরে আশ্রয় নেন সকলে৷ সেখানেই দমবন্ধ হয়ে মৃত্যু হয় ১৬ জনের৷ বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে বাকিদের উদ্ধার করে৷
ঘটনায় দুঃখ প্রকাশ করে মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন টুইট করে বলেন, “আলটিয়াস্কোয়েতে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে৷ অনেকই ক্ষতিগ্রস্ত হয়েছেন৷ “ ঘটনার তদন্তে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ কী কারণে এই আগুন লেগেছ, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা